‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেতন আগরওয়ালের রহস্যমৃত্যুর তদন্তে সামনে এল নতুন সূত্র। অভিযুক্ত সিয়া গোয়ালের একটি  স্ন্যাপচ্যাট ম্যাসেজ ঘিরে তদন্তে নতুন মোড় এসেছে। ওই বার্তার সূত্র ধরে ঘটনার নেপথ্যে আগে থেকেই পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ মে-র একটি কথিত স্ন্যাপচ্যাট বার্তায় সিয়া তাঁর এক পরিচিতের কাছে আধার কার্ড চেয়েছিলেন। কারণ হিসেবে জানানো হয়, বিমানের টিকিট কাটতে হবে। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, টিকিট কাটার এই বিষয়টি শুধুই একটি বাহানা ছিল। এর মাধ্যমে কেতন আগরওয়ালের সঙ্গে তাঁর বিয়ের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে, এমন একটি ছবি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। যাতে পরবর্তীতে কেতনের মৃত্যুর পর কারও মনে সন্দেহ না জাগে, সেই উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী দল। যদিও পুলিশ স্পষ্ট জানিয়েছে, ওই ম্যাসেজটিকে এখনই প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না। প্রযুক্তিগত পরীক্ষা এবং ফরেন্সিক বিশ্লেষণ সম্পূর্ণ হওয়ার পরই ডিজিটাল তথ্যের সত্যতা ও আইনি গ্রহণযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে কেতনের বাবা বিশাল দেবীচাঁদ আগরওয়ালের দায়ের করা অভিযোগে দাবি করা হয়েছে, সিয়া গোয়াল এবং চেতন মিলে পরিকল্পিতভাবে কেতনকে পাহাড়ের ধাক্কা দিয়ে খাদে ফেলে হত্যা করেছেন। অভিযোগ অনুযায়ী, ১৮ জুন সকালে কেতন বাড়ি থেকে বেরিয়ে পুনে-মুম্বই মহাসড়কের কিওয়ালে ব্রিজ থেকে সিয়াকে নিয়ে লোহগড় দুর্গে যান। দুপুরের আগেই সিয়া ফোন করে কেতনের মাকে জানান, কেতন দুর্ঘটনাবশত খাদে পড়ে গিয়েছেন। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুনঃ ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

২১ জুন ঘটনাস্থল পরিদর্শনের পর কেতনের পরিবারের দাবি, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়। তাঁদের অভিযোগ, সিয়ার সঙ্গে চেতনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই এখন সমস্ত ডিজিটাল তথ্য, ফোনের নথি এবং অন্যান্য প্রমাণ খুঁটিয়ে পরীক্ষা করছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল