ভারী বৃষ্টির জেরে ওয়েনাডে ভয়াবহ ভূমিধসে মৃত ২, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা বৃষ্টির জেরে দেশের একাধিক জায়গাতে নেমে এসেছে বিপর্যয়। এবার ভারী বৃষ্টির জেরে কেরলমের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে তাতেই মৃত্যু হয়েছে ২ জনের।  সুড়ঙ্গ প্রকল্পের কাজ  চলাকালীন ভয়াবহ ধস নামে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। 

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মেপ্পাডির কাছে কাল্লাডিতে। উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, মালাপ্পুরাম ও ওয়েনাড জেলাকে সংযোগকারী একটি টানেল সড়ক প্রকল্পের কাজ চলাকালীন কাল্লাডির মীনাক্ষী সেতুর কাছে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটার সময় ওই এলাকায়  শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

দুর্ঘটনার পরেই  অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং স্থানীয় বাসিন্দারা সাহায্যে এগিয়ে  শ্রমিকদের নিরাপদ স্থানে নিয়ে আসেন।  আশঙ্কা করা হচ্ছে  প্রায় ১০ জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। অন্যদিকে আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।   গত ২৪ ঘণ্টায় এলাকাটিতে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, এই অবিরাম বৃষ্টির কারণেই ভূমিধস নেমেছে। এই ঘটনায়  কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর মঙ্গলবার  কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান  কৃষিমন্ত্রী টি সিদ্দিকীর সঙ্গে একটি জরুরি বৈঠক ডেকেছেন। 

&

nbsp;

 

ওয়ানাডে ভূমিধসে ১০০ ফুট পিছলে গেল ট্যাঙ্কার, বরাত জোরে রক্ষা ৩ জনের, পিলে চমকানো ভিডিও

কাজ করছে না বোলপুর পুরসভা, অনুব্রতর কার্যালয়ে তালা দিলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

মৃত্যুর কাছে হার, জন্মদিনের আগের দিনেই না ফেরার দেশে আফগান ক্রিকেটার

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

মনসুন ওয়েডিং! জল থইথই বিয়ের মণ্ডপ, কনেকে কোলে নিয়ে আচার পালন বরের, দেখুন ভিডিও

অন্নপূর্ণার ৩ হাজার টাকা বিনিয়োগ করবেন? পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ৫ লক্ষ রিটার্ন

বারুইপুরে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মুখ্যমন্ত্রীর

বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে