‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

আদালতে বড় স্বস্তি অরূপ বিশ্বাসের! 'খুনের চেষ্টা' মামলায় তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে বড় স্বস্তি অরূপ বিশ্বাসের! ‘খুনের চেষ্টা’ মামলায় তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, এই মামলায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে হলে আদালতকে জানাতে হবে। দিন কয়েক আগে আলিপুর থানায় এক আইনজীবী অরূপের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, প্রাক্তন ক্রিড়ামন্ত্রীর ভাই স্বরূপের বিরুদ্ধে মামলা লড়ার জন্য তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। এতে মদত রয়েছে অরূপের। এরপরেই তদন্তে নামে পুলিশ। সেই মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। এবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিল। পাশাপাশি ওই দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি। এছাড়াও এদিন শুনানিতে অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গও উঠে আসে আদালতে। আইনজীবী কিশোর দত্তের অভিযোগ, ডিম ছোঁড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ সবকিছুই পুলিশের সামনে হচ্ছে। প্রশ্ন তোলেন তাদের কেন এভাবে মারা হচ্ছে? এ নিয়ে বিচারপতি ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, কোমড়ে দড়ি পরিয়ে ঘোরানো বন্ধ হওয়া উচিৎ।

উল্লেখ্য, মেসিকাণ্ডে ইতিমধ্যেই আইনি জটিলতায় ফেঁসে রয়েছেন অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানায় তিনবার হাজিরা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা, ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগ করেছেন মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। গত ডিসেম্বরে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির ইভেন্টকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। অভিযোগ, সেদিন মাঠে নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। একেবারে মেসির কোমর ধরে সেলফি তুলতে শুরু করেন।

এছাড়া তিনি এমন কিছু কাণ্ড করেন যা কর্মসূচীর অংশ ছিল না। এর ফলে মেসির নিরাপত্তারক্ষীরা পরিস্থিতির বেগতিক বুঝে তাঁদের মাঠ থেকে বের করে নিয়ে যান। ফলে টিকিট কেটেও মেসিকে এক নজর দেখতে পারেননি ভক্তরা। মাঠে উত্তেজনা শুরু হয়। মেসি ইভেন্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। পরে জামিনে মুক্তি পান শতদ্রু। প্রতিশোধ তুলে রাখেন। অবশেষে রাজ্যের পালাবদলের পর মেসিকাণ্ডে অরূপের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন শতদ্রু। এই ঘটনায় অরূপকে তলবের নোটিস পাঠালে প্রথমে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তবে তিনবার থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। তদন্তে সহযোগিতা করছেন। কলকাতা হাইকোর্টের থেকেও রক্ষাকবচ পেয়েছেন। আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ আদালতের।

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না