চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র চুরির সন্দেহ! আর সেই অভিযোগেই ১০ বছরের এক শিশুর উপর চলল অমানবিক নির্যাতন। হাত-পা বেঁধে বেধড়ক মারধর, এমনকি বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে উত্তাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার মা-ও। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটলেও বিষয়টি শনিবার (১১ জুলাই) সকালে সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসে। ভিডিওটিতে শিশুটির চিৎকার এবং তার উপর নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে বলে দাবি। এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, শিশুটিকে উদ্ধার করতে গেলে পরিবারের সদস্যদেরও বাধা দেওয়া হয়। ছেলেকে রক্ষা করতে গিয়ে তার মা-ও মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় সিরাজুল আলি, মাসুল আলি-সহ অন্তত সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। এই নৃশংস ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে ওই শিশু ও তার পরিবার। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন: সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

এদিকে, রায়গঞ্জের পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, ভাইরাল ভিডিও খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত অবশ্য এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, এর আগেও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস চুরির অভিযোগে এক কিশোরকে প্রকাশ্যে মারধর ও অপমান করার অভিযোগ সামনে এসেছিল। পরে ওই কিশোরের মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। রায়গঞ্জের এই ঘটনাও ফের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

রথযাত্রার ভোগে আনুন নতুন স্বাদ! ঘরেই বানান দোকানের মতো কেশর জিলিপি

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

ভয়াবহ ঘটনা! পণ্য দিতে এসে মহিলা গ্রাহককে গোপনাঙ্গ দেখিয়ে পালাল ডেলিভারি বয়

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা