কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পশ্চিমবঙ্গে ধর্মীয় পর্যটন ও তীর্থক্ষেত্রের উন্নয়নে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে অনুদান তুলে দেন তিনি। মোট ৩ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পুরনো রথের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, এবারের তালিকায় কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। ভবিষ্যতে জেলাশাসকদের মাধ্যমে আরও নির্ভুল তালিকা তৈরি করা হবে। রথযাত্রার ঐতিহ্যকে আরও বড় উৎসবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করবে বলেও জানান তিনি। এদিন ‘তীর্থক্ষেত্র সার্কিট’ গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের কীরিটেশ্বরী-সহ রাজ্যের একাধিক প্রাচীন ও ঐতিহাসিক মন্দিরের সংস্কার ও হেরিটেজ সংরক্ষণের কাজ শুরু হবে। আগামী দু’বছরে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। ধর্মীয় স্থানগুলির উন্নয়নে মোট ১,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি। এছাড়া ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ মিশনের একাধিক প্রস্তাবও রাজ্য সরকার গ্রহণ করেছে। সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মস্থানের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাও করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

শ্রাবণী মেলাকে সামনে রেখে তারকেশ্বরের জন্য বিশেষ পরিকল্পনার কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তারকেশ্বরের উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তীর্থক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে এই অর্থ ব্যয় হবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি ৫ কিলোমিটার অন্তর ‘সেবা কেন্দ্র’ তৈরি করা হবে। সেখানে জলযাত্রীদের জন্য বিশ্রাম, পানীয় জল ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে জলযাত্রীদের উপর গোলাপের পাপড়ি বর্ষণের ব্যবস্থাও করা হবে। তারকেশ্বরের পাশাপাশি জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং ভুটান সীমান্তের জয়ন্তী এলাকার মন্দিরেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশি সহায়তা শিবির, মেডিক্যাল ক্যাম্প, পানীয় জল, ওআরএস এবং বিশ্রামের ব্যবস্থা থাকবে পুরো শ্রাবণ মাস জুড়ে।

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?