‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামেরার সামনে এক মুহূর্তেই বদলে গেল পরিবেশ! অনুষ্ঠানে পাপারাজ্জির এক মন্তব্যে মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী জারিন খান। সবার সামনেই কড়া ভাষায় জবাব দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করা হলে তিনি কোনওভাবেই তা মেনে নেবেন না। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

মুম্বইয়ের একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ব্র্যান্ডের ডেনিম জাম্পস্যুট, জ্যাকেট ও ড্রেস পরে ফটোশুটে অংশ নেন জারিন। ছবি তোলার সময় উপস্থিত এক ফটোগ্রাফার রসিকতার ছলে তাঁকে সেখানেই পোশাকটি পরে দেখানোর কথা বলেন। এই কথা শুনেই বিরক্ত প্রকাশ করেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গেই পাল্টা প্রশ্ন করেন, ‘আপনাদের সবার সামনে?’ ফটোগ্রাফাররা ‘হ্যাঁ’ বলতেই জারিন স্পষ্ট ভাষায় জবাব দেন, ‘তা কখনওই সম্ভব নয়।’ এরপর তিনি আরও কড়া সুরে বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের অশোভনীয় কথা বলবেন না। আমি এসব একদমই মেনে নিই না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’ তাঁর এই দৃঢ় প্রতিক্রিয়ায় উপস্থিত অনেকেই অবাক হয়ে যান।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় জারিনের পাশে দাঁড়িয়েছেন বহু নেটিজেন। অনেকেই মন্তব্য করেছেন, অভিনেত্রী যোগ্য প্রতিবাদ করেছেন। একজন লেখেন, ‘জারিন একদম ঠিক করেছেন।’ অন্য একজনের প্রশ্ন, ‘ক্যামেরার সামনে কেউ পোশাক বদলাবে, এমন কথা বলার সাহস কীভাবে হয়?’ আরও একজন লেখেন, ‘প্রত্যেকের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা উচিত, জারিন সঠিক কথাই বলেছেন।’ অনেক ব্যবহারকারী আবার জারিনের শান্ত অথচ দৃঢ় আচরণেরও প্রশংসা করেছেন। উল্লেখ্য, ২০১০ সালে সলমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জারিন খানের। এরপর ‘রেডি’ ছবির জনপ্রিয় ‘ক্যারেক্টার ঢিলা’ গানে উপস্থিতি, ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’ এবং পাঞ্জাবি ছবি ‘জাট জেমস বন্ড’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন জারিন। শেষবার তাঁকে ২০২১ সালে ‘হাম ভি আকেলে, তুম ভি আকেলে’ ছবিতে দেখা গিয়েছিল। 

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার