বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছে বাংলা। ভেজা মাটির গন্ধ, শীতল  হাওয়া আর সবুজ প্রকৃতি মন ভাল করলেও বর্ষাকাল নিয়ে আসে কিছু বাড়তি সমস্যাও। ঘরের ভেতরে স্যাঁতসেঁতেভাব, ছত্রাকের গন্ধ, ভেজা মেঝে এবং আর্দ্রতার কারণে নানা ধরনের অসুবিধা দেখা দেয়। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে বর্ষাতেও ঘরকে রাখা যায় পরিষ্কার, স্বাস্থ্যকর ও দুর্গন্ধমুক্ত।      

বাতাস চলাচল ঠিক রাখুন 

বর্ষাকালে ঘর থেকে দুর্গন্ধমুক্ত রাখতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। বৃষ্টি না থাকলে জানালা খুলে তাজা হাওয়া ঢুকতে দিন। রান্নাঘর ও বাথরুমের মতো আর্দ্র জায়গায় এক্সহস্ট ফ্যান ব্যবহার করলে অতিরিক্ত আর্দ্রতা কমে যায়।

মেঝে শুকনো রাখুন

ভেজা মেঝে দ্রুত শুকিয়ে ফেলা জরুরি। কারণ আর্দ্র মেঝেতে জীবাণু ও ছত্রাক দ্রুত জন্মায়। বাড়ির প্রবেশপথে ভাল মানের  পাপোশ রাখুন, যাতে জুতা থেকে আসা জল ও কাদা সেখানে আটকে যায়। পাশাপাশি একটি শুকনো মপ হাতের কাছে রাখুন, যাতে বৃষ্টির  জল পড়লে সঙ্গে সঙ্গে মুছে ফেলা যায়।  

ভেজা জুতো সঠিকভাবে রাখুন

ভেজা জুতো থেকেও ঘরে দুর্গন্ধ ছড়াতে পারে। তাই জুতো খোলা র‍্যাকে রাখুন এবং নিচে পুরোনো মোটা তোয়ালে বিছিয়ে দিলে আর্দ্রতা সহজেই শোষিত হবে।

এয়ার ফ্রেশনার ব্যবহার করুন

ঘরকে প্রাকৃতিকভাবে সুগন্ধি রাখতে লেবুর খোসা, দারুচিনি বা লবঙ্গ জলে ফুটিয়ে নিতে পারেন। এছাড়া ইউক্যালিপটাস, ল্যাভেন্ডার বা টি ট্রি এসেনশিয়াল অয়েল ডিফিউজারে বা জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও ঘরের পরিবেশ সতেজ থাকবে। 

ঘর নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন

বর্ষাকালে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে রান্নাঘর, বাথরুম, ক্যাবিনেট ও আর্দ্র জায়গাগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। এতে ছত্রাক, শ্যাঁওলা ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি অনেকটাই রোধ করা যায়।

ঘরের ভেতরের গাছের যত্ন নিন

ইনডোর গাছের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অতিরিক্ত জল না দিয়ে মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন। এতে ঘরের আর্দ্রতা অযথা বাড়বে না।

কার্পেট এবং গৃহসজ্জার সামগ্রী পরিষ্কার করুন 

কার্পেট, সোফা, কুশন ও বালিশেও বর্ষায় আর্দ্রতা জমে দুর্গন্ধ হতে পারে। তাই নিয়মিত ভ্যাকুয়াম করুন, প্রয়োজনে বেকিং সোডা ব্যবহার করুন এবং সুযোগ পেলে রোদ বা বাতাসে শুকিয়ে নিন। বিছানার চাদর ও কুশনের কভারও নিয়মিত ধুয়ে পরিষ্কার রাখুন।

 

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে