দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাতে জয়েশ-ই-মহম্মদের (জইশ) সন্দেহভাজন নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে বড় সাফল্য পেল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। পটনা জেলা থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, ধৃতদের সঙ্গে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়েশের যোগ রয়েছে। তদন্তে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, জয়েশ-সংক্রান্ত নথি এবং সম্ভাব্য জঙ্গি কার্যকলাপের সূত্র খুঁজছে এটিএস।

ধৃতদের নাম বিলাল আবিদভাই শেরা, মহম্মদ আয়ুব কাদিওয়ালা ওরফে মহম্মদ খাদিয়াসান, মহম্মদ পালানপুরি ওরফে খালি আয়ুব সুন্সারা, শাফিয়া রইস মুখতি ওরফে শাফি চাপি এবং মহম্মদ হাসান কারদিয়া ওরফে হাসান হায়দারপুরি। এর আগে পাঁচজনকে ৩ জুলাই একই মামালায় আটজনকে গ্রেফতার করেছিল এটিএস। নতুন পাঁচজনকে ধরার পর এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এটিএসের দাবি, তদন্তে ধৃতদের নাম উঠে আসে। সরকারি কৌঁসুলি পি আর দান্তানি আদালতে জানান, ধৃতদের মধ্যে একজন টাইম বোমা তৈরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সেই কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হয়। তদন্তকারীদের দাবি, জয়েশ-সংক্রান্ত উর্দু ভাষার বই এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম এখনও উদ্ধার করা যায়নি। ওই সব কোথা থেকে আনা হয়েছিল, কোথায় লুকিয়ে রাখা হয়েছে এবং কীভাবে ধৃতদের হাতে পৌঁছেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এটিএস আরও জানিয়েছে, ধৃতদের একজন নাকি অস্থায়ী টাইম বোমার পরীক্ষাও করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি।

আরও পড়ুনঃ জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

তদন্তে আরও জানা গিয়েছে, আগে গ্রেফতার হওয়া আমিন নামে এক অভিযুক্ত নতুন ধৃতদের জইশ-সংক্রান্ত সামগ্রী দিয়েছিলেন বলে অভিযোগ। আর এক অভিযুক্ত বিস্ফোরক তৈরির পদ্ধতি জানতেন বলেও দাবি তদন্তকারীদের। এর আগে গুজরাত ও মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে আটজনকে গ্রেফতার করেছিল এটিএস। অভিযোগ, গুজরাতে জয়েশের সক্রিয় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চলছিল। ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের একাধিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। 

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর