মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও দেবতাকে ৫৬ ভোগ সেবা হিসেবে দেওয়া হয়। বাড়ির পুজো হোক কিংবা মন্দিরে, ৫৬ ভোগের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। কিন্তু স্কুলের মিড ডে মিলে ৫৬ ভোগ! আর তাতে রয়েছে পুষ্পান্ন, ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, মিষ্টি। সবটাই থরে ধরে ধরে সাজানো রয়েছে। গোটা আয়োজনটা হয়েছে স্কুলের পড়ুয়া থেকে সদস্যদের সঙ্গে। এমনই অবাক কাণ্ড কিন্তু মন ভাল করা খবর পাওয়া গেল নদিয়া থেকে। রথযাত্রার পুণ্য তিথির রেশ কাটতে না কাটতেই এক অনন্য নজিরের সাক্ষী হল নদিয়া জেলার মায়াপুর। সেখানকার অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ‘মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট’-এ এই ৫৬ ভোগ দেওয়া হয় পড়ুয়াদের জন্য। রথের পরের দিন শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে পরিবেশন করা হল প্রথাগত মহাপ্রসাদ ৫৬ ভোগ। সম্পূর্ণ নিরামিষ এই বিশাল ভোজের আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর এবং ভক্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হল।

এই ভোগে ছিল বিভিন্ন ধরনের ফল জগন্নাথের প্রিয় কাঁঠাল, খাজা, মালপোয়া, পাটিসাপটা, বিভিন্ন ধরনের মিষ্টি, পুষ্পান্ন পরমান্ন থেকে শুরু করে একাধিক রকমের ভাজা শাক ও তড়িতরকারি! বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার পরের দিন জগন্নাথ দেবের উদ্দেশে নিয়মমাফিক পুজো অর্চনা ও নিবেদনের পর এই মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক নিত্যগোপাল মণ্ডল জানিয়েছেন, ‘শিক্ষক ও শিক্ষিকাদের যৌথ আর্থিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই বৃহৎ কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। শিক্ষকরা প্রত্যেকেই স্বতস্ফূর্তভাবে এই আয়োজনে নিজেদের অবদান রেখেছেন।’

আরও পডুন: গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

তিনি আরও জানান যে, ‘বিদ্যালয়ে প্রায় ৪০০ জনের জন্য এই বিশেষ খাবারের আয়োজন করা হয়েছিল, যেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। বর্তমানে এই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১১৭৮ জন এবং শিক্ষকের সংখ্যা ৩৬ জন। বছরের অন্যান্য দিনেও এখানে সম্পূর্ণ নিরামিষ রান্না হলেও, রথের পর এই ৫৬ ভোগের বিশেষ আয়োজন তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। বিদ্যালয়ের এই আয়োজন প্রসঙ্গে নদিয়ার নর্থ সার্কেলের স্কুল পরিদর্শক তথা বিদ্যালয়ের প্রশাসক জানবাস শেখ বলেন, ‘এই ধরনের বিশেষ আয়োজনের মূল উদ্দেশ্য হল সমস্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের সঙ্গে আরও বেশি করে যুক্ত করা। এত পদের লোভনীয় খাবারের আয়োজন দেখে পড়ুয়ারা উৎসাহিত হয়, যা তাদের বিদ্যালয়মুখী করতে সাহায্য করে।’ মিড ডে মিলের নিয়মিত নয় জন রাঁধুনিই ভোর ৫:০০ টা থেকে অক্লান্ত পরিশ্রম করে এই ৫৬ টি পদের রান্না সম্পন্ন করেছেন।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার