কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়ার প্রতিভাবান শ্যুটার দময়ন্তী সেনকে ঘিরে দু’দিনের উদ্বেগের অবসান। অবশেষে পরিবারের কাছে ফিরছে কিশোরী। শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। এরপর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দময়ন্তীকে। আপাতত সে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, প্রথমে পুলিশের তদন্তে শ্রীরামপুরে তাঁর অবস্থানের খোঁজ মেলে। সেখানকার বিভিন্ন জায়গায় তাঁর গতিবিধিও নজরে রেখেছিল পুলিশ। তবে শেষ পর্যন্ত দময়ন্তী নিজেই হাওড়ায় ফিরে আসে। বাবার কথায়, সামনে মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনার চাপ, স্কুলে উপস্থিতি কমে যাওয়া এবং খেলাধুলা নিয়েই বাড়িতে কিছু মতবিরোধ তৈরি হয়েছিল। দময়ন্তী ভবিষ্যতে শ্যুটিং নিয়েই এগোতে চায় বলেও জানিয়েছে। পরিবারের দাবি, ফিরে এসে দময়ন্তী জানিয়েছে সে সারারাত হেঁটেছে। পথে এক অচেনা তরুণী তাঁকে খাবার দিয়েছিলেন। পাশাপাশি বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও কেউ তার সঙ্গে অসদাচরণ করেনি বলেও সে জানিয়েছে। ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন ধ্রুবজ্যোতি সেন। তাঁর দাবি, গোটা সময় জুড়েই পুলিশ দময়ন্তীর অবস্থান ও গতিবিধি সম্পর্কে নিয়মিত তথ্য দিয়েছে, ফলে মেয়েকে নিরাপদে ফিরে পাওয়ার আশা জেগেছিল। 

আরও পড়ুনঃ দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) তৌসিফ আলি আজহার জানান, পড়াশোনা নিয়ে পরিবারের সঙ্গে কিছু মতবিরোধের জেরেই দময়ন্তী বাড়ি ছেড়েছিল। বর্তমানে সে পরিবারের কাছেই রয়েছে। তদন্তের স্বার্থে সে কোথায় কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে