শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা যখন সোনম ওয়াংচুকের বিষয়ে চুপ! সরকারের রোষানলে পড়ার ভয়ে মুখ বুজে রয়েছেন আমির, সলমান, শাহরুখ খানরা। ঠিক সেই সময়ে কারোর তোয়াক্কা না করে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক রোশন। বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে হৃত্বিকই সাহস করে এগিয়ে এসেছেন ও সোনমের আন্দোলনকে সাপোর্ট করেছেন। তবে প্রকাশ্যে এসে নয়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সোনমের যন্ত্রণার কথা ব্য়ক্ত করেছেন বড়পর্দার কৃশ।

শিক্ষা দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন সোনম। আজ, শনিবার তাঁর অনশনের ২১তম দিন। একটি মামলার ভিত্তিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, সোনমের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সরকারকে। তারপরেই এদিন সকালে যন্তর মন্তরের সামনে থেকে সাদা পোশাকের পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যায় ও হাসপাতালে ভর্তি করে। দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন সোনম। এদিকে তাঁর এই আন্দোলনের গুরুত্ব বুঝেই পাশে দাঁড়িয়েছেন হৃত্বিক। ইনস্টাগ্রামে রাকেশ রোশনের পুত্র একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে সোনমকে বলতে শোনা যাচ্ছে কেন তিনি এই অনশন করছেন। সোনম বলছেন, ‘আপনারা কবে সচেতন হবেন? কুড়িজন পড়ুয়া নিজেদের জীবন শেষ করে দিয়েছে। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য তারা আজীবন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিয়েছিল। অথচ সেই পরীক্ষাতেই কারচুপি করা হয়েছে। এই বিষয়টি যেমন ওই পড়ুয়া ও তাদের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি আপনাদের জন্যও তা সমানভাবে জরুরি। কারণ ভবিষ্যতে যে চিকিৎসকরা আপনাদের ও আপনার সন্তানদের চিকিৎসা করবেন, তাঁরাই হবেন সেই ব্যক্তিরা যারা পরীক্ষায় জালিয়াতি করেছিল। যাদের আসলে চিকিৎসক হওয়ার মতো যোগ্যতাই ছিল না। আমি যখন এই উদ্যোগ নিচ্ছি, তখনও যদি আপনারা সোচ্চার না হন, তবে হয়তো পশুর মতো মরতে থাকাই হবে আপনাদের নিয়তি।’

আরও পডুন: সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

সোনমের এই কথাগুলিই ইনস্টাগ্রামে শেয়ার করে হৃত্বিক লিখেছেন, ‘কথাটা সত্যি বলেই মনে হচ্ছে। একটি সিনেমায় শিক্ষকের চরিত্রে অভিনয় করার সময়ে শিক্ষার্থীদের মানসিক আঘাতের বিষয়টি সম্পর্কে আমি জেনেছিলাম। তারা কতটা কষ্ট পায় বুঝেছিলাম।’ এখানে তাঁর অভিনীত ‘সুপার থার্টি’ সিনেমার কথা উল্লেখ করেছেন হৃত্বিক। তাঁর এই সমর্থনের পর সিনেমাপ্রেমীরা আরও বেশি করে শাহরুখ-সলমানদের প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়ায়। কেন এই বিষয়ে চুপ? ‘পাঠান’ ও ‘টাইগার’-কে প্রশ্ন করছেন নেটিজেনরা। এর আগে বলিউড থেকে সোনম ওয়াংচুকের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন গায়ক বিশাল দাদলানি, পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী স্বরা ভাস্কররা। এবার তাঁদের দলেই নাম লেখালেন হৃত্বিকও। 

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ