প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সামান্য টিউবওয়েল বসানো নিয়ে বিরোধ। তার জেরেই এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় সম্পূর্ণ বিবস্ত্র করে মারধর করলেন শাসকদলের এক নেতার স্ত্রী ও সঙ্গীরা। শুধু তাই নয়, নির্যাতিতা মহিলাকে বিবস্ত্র করে রাস্তাতেও ঘোরানো হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও। আর তাতেই ফুঁসে উঠেছেন সাধারন মানুষ। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু-ও। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ওই আশ্বাসের পরেই পুলিশ অভিযুক্ত শাসকদলের নেত্রী-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কর্তব্যে গাফিলতির দায়ে এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) গুন্টুর জেলার পুলিশ সুপার ভাকুল জিন্দাল জানিয়েছেন, ‘গত ১৫ জুলাই নাগারামপালেম থানার কৃষ্ণা বাবু কলোনিতে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে।  গুন্টুর পুর নিগমের তরফে নিকাশি ব্যবস্থা সম্প্রসারণের জন্য নির্যাতিতা পরিবারের একটি টিউবওয়েল সরিয়ে ফেলা হয়। জলের সঙ্কট কাটাতে তারা নতুন একটি নলকূপ খননের অনুমতি চাইতে যায় নির্যাতিতার পরিবার। আর তা নিয়েই শুরু হয় ঝগড়া। একপর্যায়ে নির্যাতিতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর করেন তেলগু দেশম পার্টির নেত্রী থাম্মিসেট্টি ভেঙ্কটেশ (যিনি ‘মাধবী’ নামেও পরিচিত), ওয়ার্ড সচিব মালেলা ভেঙ্কটা রমনা মূর্তি, তাঁর স্ত্রী সম্পূর্ণা ও অন্যান্যরা। এক পর্যায়ে নির্যাতিতার শাড়ি-ব্লাউজ খুলে নিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করা হয়। আশেপাশের বাসিন্দারা ওই ঘটনা দেখে চমকে যান। তাঁরাই এগিয়ে গিয়ে বিবস্ত্রা মহিলাকে আড়াল করে বাড়িতে পৌঁছে দেন। ততক্ষণে ওই ভয়াবহ ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ক্ষোভে ফুঁসতে থাকেন স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে নড়েচড়ে বসেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। শনিবার (১৮ জুলাই) ‘এক্স’ হ্যান্ডলে তিনি লেখেন, ‘গুন্টুরে যা ঘটেছে তা ‘অত্যন্ত উদ্বেগজনক’। যে কোনও নারীর অপমানই অগ্রহণযোগ্য। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে কোনও সুরক্ষা দেওয়া হবে না।’ রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গালাপুদি অনিতাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। স্থানীয় বিধায়ক তথা টিডিপি নেত্রী গাল্লা মাধবী জানিয়েছেন, নির্যাতিতার পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।’  গুন্টুর জেলার পুলিশ সুপার ভাকুলা জিন্দাল সাংবাদিকদের জানিয়েছেন, ‘মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় মাধবী-সহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।  ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩১(৬), ৭৯, ১১৫(২) ও ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেও পদক্ষেপ করার ক্ষেত্রে টালবাহানার জন্য নাগরামপালেমের সার্কেল ইন্সপেক্টর ওয়াই সত্যনারায়ণের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বিস্তারিত আসছে…..

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ

আর জি করে রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী