ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের শুল্ক বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এবার কানাডা থেকে আমদানি হওয়া বহু পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা করেছে  ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বাণিজ্যিক টানাপোড়েন আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।   

হোয়াইট হাউসের দাবি, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য, অ্যালকোহল-সহ একাধিক পণ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। সেই কারণেই ১৯৩০ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩৩৮ ব্যবহার করে এই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, মার্কিন শিল্প ও উৎপাদকদের স্বার্থ রক্ষাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।  হোয়াইট হাউস জানিয়েছে, এই শুল্কগুলো ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। তবে সব পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে না। জ্বালানি, পটাশ, মাছ এবং কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থকে নতুন শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। বাকি বহু কানাডার পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনার সুযোগও রাখা হয়েছে। 

আরও পড়ুন: ২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে কানাডা। এই ধরনের পদক্ষেপ শুধু দুই দেশের বাণিজ্য সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং শেষ পর্যন্ত মার্কিন ভোক্তাদেরও বেশি দাম গুনতে হবে বলেও  বার্তা দেওয়া হয়েছে। তবে  কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন তারা আমেরিকার সঙ্গে আলোচনা  আরও জোরদার  করতে প্রস্তুত। 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত