২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মাস মানেই ভোলেনাথের আরাধনার পবিত্র সময়। বাংলা পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হয়েছে ১৭ জুলাই। অন্যদিকে বৈদিক পঞ্জিকার হিসাবে গুরু পূর্ণিমার পরদিন অর্থাৎ ৩০ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে ধরা হয়। তবে ২০২৬ সালের শ্রাবণ যেন আরও বেশি অলৌকিক ও তাৎপর্যপূর্ণ। কারণ ১৭ অগস্ট এমন এক বিরল শুভ সংযোগ তৈরি হচ্ছে যা দীর্ঘ ২৩ বছর পর আবার ফিরে আসছে। তার ফলে ১৭ অগস্ট দিনটির গুরুত্ব বিশেষ ভাবে বৃদ্ধি পেয়েছে। জ্যোতিষশাস্ত্রের মতে, দিনটি মহাদেবের কৃপা লাভ, রাহু-কেতুর অশুভ প্রভাব এবং জীবনের বাধা দূর করার জন্য অত্যন্ত শুভ। এই শুভযোগে শিবপুজো, রুদ্রাভিষেক এবং রাহু-কেতুর শান্তির উপাসনা বিশেষ ফলদায়ক হতে পারে। 

১৭ অগস্ট পড়েছে শ্রাবণ মাসের সোমবার। একই দিনে উদয়া তিথি অনুসারে পালিত হবে নাগ পঞ্চমী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শেষবার ২০০৩ সালে শ্রাবণ সোমবার ও নাগ পঞ্চমী একই দিনে পড়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শেষবার ২০০৩ সালে শ্রাবণ সোমবার ও নাগ পঞ্চমী একই দিনে পড়েছিল। সর্পরাজ বাসুকি মহাদেবের অলংকার হিসেবে পরিচিত। তাই এই দিনে নাগদেবতা ও মহাদেবের একসঙ্গে পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ হয় বলে মনে করা হয়। এই বিশেষ দিনেই সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। ফলে নাগ পঞ্চমী ও শ্রাবণ সোমবারের পাশাপাশি পালিত হবে সিংহ সংক্রান্তিও। 

কখন করবেন নাগ পঞ্চমীর পুজো?

পঞ্চমী তিথি শুরু হবে ১৬ অগস্ট বিকেল ৪ টা ৫২ মিনিটে এবং শেষ হবে ১৭ অগস্ট বিকেল ৫ টায়। উদয়া তিথি অনুযায়ী নাগ পঞ্চমী পালিত হবে ১৭ অগস্ট। পুজোর শুভ সময় সকাল ৫ টা ৫১ মিনিট থেকে সকাল ৮ টা ২৯ মিনিট পর্যন্ত।

কীভাবে করবেন পুজো?

শিবলিঙ্গে দুধ, জল, গঙ্গাজল ও বেলপাতা দিয়ে অভিষেক করুন।

ভক্তিভরে ‘ওঁ নমঃ শিবায়’ এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

নাগদেবতাকে হলুদ, আতপ চাল, ফুল ও কাঁচা দুধ নিবেদন করুন।

সম্ভব হলে শিবমন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করুন এবং রাহু-কেতুর শান্তির জন্য প্রার্থনা করুন।

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর