একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েও রেহাই পাচ্ছেন না মণীশ গুপ্ত। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রক্তচাপ বেড়েই চলেছে। ১৯৯৩-এর ২১ জুলাইয়ের ফাইল খুলেছে বর্তমান শুভেন্দু সরকার। তাতে কমিশনের দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ১৯৯৩ সালে সেই দিনে যুব কংগ্রেসের মিছিলে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্ত। সেই কথা গত ২২ জুলাই বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই একুশে জুলাইয়ের খলনায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস।

চলতি বছরের ২১ জুলাই শহিদ মিনারে কংগ্রেসের সভা থেকে রাজ্যজুড়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করার ডাক দেওয়া হয়েছিল। প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী আজ, শনিবার হেয়ার স্ট্রিট থানায় ই-মেল করে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কমিশনারের কাছেও। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, ‘আমরা আশা করি, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায় তদন্ত হবে। তাতে শীঘ্রই মণীশ গুপ্ত-সহ ওই ঘটনায় প্রশাসনিক বা অন্য পুলিশ আধিকারিকদের আইনের আওতায় এনে বিচার হবে।’ অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘আমরা চাই ২১ জুলাইয়ের শহিদরা বিচার পান। মুখ্যমন্ত্রী ২১ জুলাই কমিশনের প্রতিবেদন প্রকাশের পর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে কার্যকর হয়।’

আরও পডুন: রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

১৯৯৩-এর ২১ জুলাই, তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয়পত্রের ভিত্তিতে ভোটের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন কংগ্রেস কর্মী। সেই মৃত্যুর ঘটনাকে সামনে রেখে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতেই মণীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কারণ সেই সময়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন মণীশ গুপ্তই। 

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?