মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়ল ছোট্ট অনাহত সিংহ। বিশ্ব জুনিয়র স্কোয়াস চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ী হল ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অনাহত। মিশরের রুকাইয়া সালেম-কে ১১-৩, ১১-৭, ১১-৯-সেটে হারিয়ে এই খেতাব জয় করেছে ভারতের কন্যা। একই সঙ্গে আনাহত করেছে বিশ্বরেকর্ড-ও। কারণ ২০১১ সাল থেকে বিশ্ব জুনিয়র স্কোয়াস চ্যাম্পিয়ন হয়ে আসছিল মিশর। এতদিন বাদে মিশরের বাইরের  কোনও দেশের প্রতিযোগী সেই খেতাব পেল।

কানাডার ওন্টারিও-তে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব জুনিয়র স্কোয়াস চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট। তাতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল অনাহত সিংহ। মাত্র ১৪ বছর বয়সে বিশ্বরেকর্ড করল সে। শুক্রবার রাতে মিশরের বারব সামেহকে চারটি গেমে পরাজিত করে অনাহত সিং গত ২১ বছরের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন। আজ, শনিবার রাতে ফাইনালে নিজের সেরাটা দিয়ে জয়ের স্বাদ উপভোগ করল সে।

আরও পডুন: শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

গতকাল, শুক্রবার সেমিফাইনালে বারব সামেহকে হারিয়ে অনাহত জানিয়েছিল, ‘আমি সত্যিই খুব খুশি। কয়েক মাস আগে ‘ব্রিটিশ জুনিয়র ওপেন’-এ বারবের বিপক্ষে খেলেছিলাম। সেটিও ছিল ঠিক এমনই হাড্ডাহাড্ডি লড়াই। তাই আমি জানতাম যে আমাকে খুব ভাল খেলতে হবে। গতকাল আমি আমার সেরাটা খেলতে পারিনি। তাই আজ খেলতে নেমে নিজের দক্ষতা প্রমাণ করার তাগিদ অনুভব করছিলাম। এর আগে চারটি ওয়ার্ল্ড জুনিয়র টুর্নামেন্টে অংশ নিয়ে আমি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে হেরেছিলাম। তাই ফাইনালে উঠতে পারায় আমার বাবা-মা ও কোচেরা অত্যন্ত খুশি হয়েছেন। তবে টুর্নামেন্টটি কিন্তু এখনও শেষ হয়নি।’

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব