দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর স্বামীরা মেয়েদের কাছে সবচেয়ে প্রিয় হয়। বাবার পর স্বামীর কাছে মেয়েরা তাঁদের শখ-আহ্লাদ পূরণের দাবি জানান। কিন্তু বিয়ে হওয়ার পর এক মহিলার কাছের মানুষ হয়ে উঠেছিলেন তাঁর দুই দেওর। শুধু কাছের নয়, তাঁদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগও উঠেছে। সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানোয় স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এক নববধূ ও তার দুই দেওরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ স্ত্রী এবং অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদই জেলায়। এক যুবকের দাবি, তাঁর স্ত্রী বিয়ের মাত্র সাত মাস পরেই দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, বিলগ্রাম থানা এলাকার ধানধামাউ গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী সঙ্গম কুমার ২০২৫ সালের ২৪ নভেম্বর কানপুরের এক মহিলাকে বিয়ে করেন। তাঁর দাবি, বিয়ের আগেই তাঁর স্ত্রীর সঙ্গে মনোজ কুমার ও উমাশঙ্কর নামে দুই ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, ওই দুই ব্যক্তি সম্পর্কে তাঁর ভাই হন। সঙ্গমের কথায়,  বিষয়টি জানতে পেরেই তিনি একাধিকবার স্ত্রীকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেন।  তবে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। বারবার একই কথা বলতেই অভিযুক্ত মহিলা ৭ জুলাই, সকালে খাবার তৈরি করেন এবং তাতে কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে সঙ্গমকে জোর করে খাইয়ে দেন। সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। তিনি আরও দাবি করেন, ঠিক সেই সময় অভিযুক্ত দুই ব্যক্তি বাড়িতে এসে তাঁকে মারধর করেন এবং পরে তাঁর স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান।

আরও পড়ুন: ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

সঙ্গম নামের যুবকের অভিযোগ, তিনজন মিলে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসার পর তাঁর প্রাণ রক্ষা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আরও অভিযোগ, ঘটনার পর  নির্যাতিত ব্যক্তি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও প্রথমে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ সুপারের নির্দেশে স্ত্রী ও দুই ভাই মনোজ কুমার এবং উমাশঙ্করের বিরুদ্ধে  এফআইআর নথিভুক্ত করা হয়েছে। 

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

মদ নিয়ে বিবাদের জেরে ভয়ংকর পরিণতি, তিনজনকে ট্র্যাক্টরে পিষে মারল যুবক

চার বছরের প্রেমের ভয়াবহ পরিণতি, বিয়ের আগেই প্রেমিকের গুলিতে মৃত্যু তরুণীর

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

শরীর ঘামছিল, বন্ধুকে শেষ ম্যাসেজ! নানার মৃত্যুতে চিকিৎসা সংক্রান্ত মামলা দায়ের, শোকপ্রকাশ বলিউডের

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির