জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অতর্কিতে  হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। পাশাপাশি হামলায় বেশ কয়েকজন মার্কিন আধিকারিক নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যদিও আইআরজিসির ওই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জর্ডান কর্তৃপক্ষ এবং মার্কিন সরকার এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে আইআরজিসির হামলার বদলা নিতে ইরানে জোরদার হামলা চালানোর কথা জানিয়েছেন ওয়াশিংটন।

ইজরায়েল ও আমেরিকার পক্ষ অবলম্বন করায় চলতি মাসের শুরুর দিকেও জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যরা। জর্ডানের বিমান ঘাঁটিটিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে। মাঝে কয়েকদিনের বিরতির পরে বুধবার রাত থেকে ফের হামলা চালানো শুরু করে আইআরজিসি। ইরানের হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন জর্ডান সামরিক বাহিনীর মুখপাত্র। তবে তাঁর দাবি, ‘বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্রকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে মাঝআকাশে ধ্বংস করা হয়েছে।’

আইআরজিসির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এদিন জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে চালানো হামলায় আমেরিকার তিনটি এফ-৩৫ পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া অন্তত আরও তিনটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি কেশম দ্বীপে মার্কিন বিমান হামলার জবাবেই জর্ডানের বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।’ ইরানের হামলায় যুদ্ধবিমান ধ্বংস নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘জর্ডানে মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবে ইরানে ‘ভারী’ বিমান হামলা চালানো হয়েছে।’

 

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী