নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানবদেহের অন্যতম গুরুতর ভাইরাসজনিত রোগ হেপাটাইটিস। মূলত হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই-এই পাঁচ ধরনের ভাইরাসের সংক্রমণে যকৃতে প্রদাহ সৃষ্টি হয়। এর মধ্যে হেপাটাইটিস বি ও সি সবচেয়ে বেশি উদ্বেগের। মূলত এই দুই ধরনের সংক্রমণ দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ভাইরাসজনিত সংক্রমণ ছাড়াও অতিরিক্ত মদ্যপান, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ফ্যাটি লিভার এবং অটোইমিউন সমস্যার কারণেও হেপাটাইটিস হতে পারে। তাই রোগ সম্পর্কে সচেতন থাকা এবং প্রাথমিক লক্ষণগুলি চিহ্নিত করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, হেপাটাইটিসের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ ভাইরাল জ্বরের মতোই মনে হতে পারে। যেমন অতিরিক্ত ক্লান্তি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, জ্বর, পেশিতে ব্যথা এবং পেটের ডান দিকের ওপরের অংশে অস্বস্তি। রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস), গাঢ় রঙের প্রস্রাব এবং ফ্যাকাশে মল দেখা দিতে পারে। তবে হেপাটাইটিস বি ও সি-এর ক্ষেত্রে বহু রোগীর দীর্ঘদিন কোনও উপসর্গই নাও থাকতে পারে। হেপাটাইটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল টিকাকরণ, নিরাপদ পানীয় জল ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, জীবাণুমুক্ত সূঁচ ব্যবহার এবং নিরাপদ যৌন আচরণ মেনে চলা। যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রক্তপরীক্ষা করানোরও পরামর্শ দেওয়া হচ্ছে।

হেপাটাইটিসের সংক্রমণ বিভিন্ন ধরনের হতে পারে। হেপাটাইটিস A ও E সাধারণত দূষিত খাবার বা পানীয়ের মাধ্যমে ছড়ায়। অন্যদিকে হেপাটাইটিস B এবং C আক্রান্ত ব্যক্তির রক্ত, শরীরের নির্দিষ্ট তরল, অসুরক্ষিত যৌন সম্পর্ক বা মায়ের শরীর থেকে সন্তানের শরীরে সংক্রমিত হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে রোগের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অনেক ভাইরাল হেপাটাইটিস বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস ও চিকিৎসকের পরামর্শে সেরে যেতে পারে। তবে দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাওয়া বা বন্ধ করা উচিত নয়। দীর্ঘদিন ক্লান্তি, জন্ডিস, পেটে ব্যথা বা লিভারের সমস্যার ইঙ্গিত মিললে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ হেপাটাইটিস যত দ্রুত ধরা পড়বে, ততই লিভারের স্থায়ী ক্ষতি এড়ানোর সম্ভাবনা বাড়বে।

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই