২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইয়ের সমাবেশে আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি বলে জানিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা দিল কলকাতা হাইকোর্ট। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আজ শুক্রবার (৩১ জুলাই) মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়। শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান, সমাবেশকে কেন্দ্র করে কোনও আইনশৃঙ্খলার সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না। এর জবাবে তৃণমূলের পক্ষের আইনজীবী জানান, গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনও ধরনের অশান্তির ঘটনা ঘটেনি।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশ উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে আদালতের নির্ধারিত জমায়েতের সীমা অতিক্রম করা হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি অংশ যান চলাচলের জন্য খোলা রাখার কথা থাকলেও বাস্তবে রাস্তার দুই দিকই ভিড়ে অবরুদ্ধ হয়ে পড়ে। রাজ্যের এই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বলেন, আদালতের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক। ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

উল্লেখ্য, একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে দীর্ঘদিন ধরেই আদালতের নির্দেশ এবং সমাবেশের স্থান নিয়ে বিতর্ক রয়েছে। সরকারের পরিবর্তনের পর এবার ধর্মতলার পরিবর্তে বিড়লা তারামণ্ডলের সামনে কর্মসূচির আয়োজন করা হলেও, রাজ্যের রিপোর্ট অনুযায়ী সেখানেও আদালতের নির্ধারিত একাধিক শর্ত পুরোপুরি মানা হয়নি। বিচারপতির এই পর্যবেক্ষণ ভবিষ্যতে বড় রাজনৈতিক সমাবেশ আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল