একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বরাবরই মিষ্টি বলতে বাঙালির পছন্দের তালিকায় থাকে হালুয়া, বরফি কিংবা রসগোল্লা। তবে একই ধরনের মিষ্টি খেতে খেতে অনেক সময়ই একঘেয়েমি চলে আসে। এমন সময়ে যদি ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় রাজকীয় স্বাদের শাহি রাবড়ি, তাহলে মন্দ কী! আরও চমক হল, এই রাবড়ি তৈরি হবে লাউ দিয়ে। শুনতে অবাক লাগলেও সঠিক পদ্ধতিতে বানালে লাউয়ের স্বাদ আলাদা করে বোঝাই যায় না। বরং দুধ, ক্ষীর, এলাচ ও শুকনো ফলের সঙ্গে মিশে তৈরি হয় সুস্বাদু, ঘন ও ক্রিমি একটি ডেজার্ট। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে উৎসবের মেনু সব ক্ষেত্রেই এই শাহি লাউ রাবড়ি হতে পারে অনন্য আকর্ষণ।

উপকরণ

কোরানো লাউ – ২ কাপ
ফুল-ফ্যাট দুধ – ১ লিটার
চিনি – ১/২ কাপ (স্বাদমতো)
কনডেন্সড মিল্ক – ৩-৪ টেবিলচামচ
এলাচ গুঁড়ো – ১/২ চা-চামচ
জাফরান – এক চিমটি (ঐচ্ছিক)
কাজুবাদাম কুচি – ২ টেবিলচামচ
পেস্তা কুচি – ১ টেবিলচামচ
কাঠবাদাম কুচি – ১ টেবিলচামচ
ঘি – ১ চা-চামচ

প্রণালী
প্রথমে লাউ ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। কোরানো লাউ হালকা চেপে অতিরিক্ত জল বের করে রাখুন। এরপর একটি কড়াইয়ে সামান্য ঘি গরম করে লাউ ৫-৭ মিনিট নেড়ে ভেজে নিন, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। অন্যদিকে একটি ভারী তলার পাত্রে দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে নামিয়ে আনুন। দুধ ঘন হয়ে এলে তাতে ভাজা লাউ দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। এবার চিনি, কনডেন্সড মিল্ক এবং এলাচ গুঁড়ো মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন ও ক্রিমি হয়ে এলে জাফরান (যদি ব্যবহার করেন) এবং অর্ধেক শুকনো ফল মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। পরিবেশনের আগে সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে অন্তত এক ঘণ্টা রেখে দিন। শেষে উপরে বাকি কাজু, পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে ঠান্ডা-ঠান্ডা পরিবেশন করুন। লাউ দিয়ে তৈরি এই শাহী রাবড়ি স্বাদে যেমন অনন্য, তেমনই বাড়ির সকলের মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর