রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ছুটিতে কোথাও ঘুরতে যাবেন? প্ল্যান সব রেডি? সাবধান, আপনার ছুটির দিনের সব প্ল্যান বানচাল করে দিতে পারে হতচ্ছাড়া বৃষ্টি। বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই এই মুহূর্তে। কিন্তু সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার জন্যই আগামিকাল রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, শনিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, রাজস্থানের জয়সেলমেড় থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। যা সক্রিয় অবস্থাতে রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। যা ছুটে যাচ্ছে পাহাড়ের দিকে। তার প্রভাবেই আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামিকাল রবিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পডুন: সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হলুদ সতর্কতা রয়েছে। ওই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে কেন্দ্রীয় আবহাওয়া দফতর, গতকাল, শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, অগস্ট মাসে এল নিনোর মাঝারি প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে। মূলত বাংলাদেশের সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার