পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ! সেই বিস্ফোরণের জেরে নিহত কমপক্ষে ১৪ জন। গুরুতর আহত ২০ জন। সূত্রের খবর, পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক শান্তি মিছিলে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আজ, রবিবার বিকেলের দিকে (স্থানীয় সময়) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ হয়। সূত্রের খবর, একটি শান্তি মিছিলের মধ্যে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, বেশ কয়কেজন যুবক শান্তিপূর্ণভাবে মিছিল করছিল। সেই মিছিলের শেষে তারা পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখনই আত্মঘাতী হামলা চালানো হয়। যার ফলে ১৪ জনের মৃত্যু হয়। গুরুতর জখম ২০।

আরও পডুন: দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পাক প্রশাসনের। এই বিস্ফোরণের বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তকারীরা বিস্ফোরণস্থল থেকে একটি ধর থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছেন, যা থেকে সন্দেহ করা হচ্ছে যে কোনও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত ধরনটি এখনও তদন্তাধীন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাকিস্তানের উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছেন যে ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

কিন্তু কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে? নাকি বালোচদের তরফে এই হামলা? সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার কথা স্বীকার করেনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার