নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অনিশ্চয়তার মুখে পড়েছেন তৃণমূল জমানায় চাকরি বাতিল হওয়া ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। ৩১ অগস্টের সময়সীমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের উদ্বেগ। নতুন করে জটিলতা তৈরি হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগের নথি যাচাই ঘিরে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আপাতত এই যাচাই প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁরা। 

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে তৃণমূল আমলে নিয়োগ পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান তাঁরা। শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মরত শিক্ষকদের বেতন দেওয়া হবে। সেই নির্দেশ অনুযায়ী ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে শিক্ষকদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব না হলে কী হবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। কারণ শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই বেতন পাচ্ছেন না। ফলে সময়সীমার মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে শিক্ষক-শিক্ষিকাদের বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর মধ্যেই সোমবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই আপাতত বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২, ১৩ এবং ১৭ অগস্ট যে নথি যাচাই হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ৭ অগস্টের নির্দেশিকার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ২০১০ সালের পর ওবিসি তালিকায় যুক্ত হওয়া ৭৭টি সম্প্রদায়ের স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই তালিকায় থাকা ৭৭টি সম্প্রদায়ের মধ্যে ৭৫টিই মুসলিম সম্প্রদায়। ২০২৪ সালের মে মাসে হাইকোর্টের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে তৎকালীন তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। পরবর্তীতে রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার ওই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী মামলা প্রত্যাহার করা হয়। ফলে ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত ৬৬টি সম্প্রদায়ই বর্তমানে ওবিসি তালিকায় রয়েছে বলে জানানো হয়েছে। ২০১০ সালের পর তালিকায় যুক্ত হওয়া ৭৭টি সম্প্রদায়ের ওবিসি স্বীকৃতি নিয়ে তৈরি হওয়া জটিলতার প্রভাব পড়েছে শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়াতেও। চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই দীর্ঘ সময় ধরে চলছে। নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নথি যাচাই চললেও একাদশ-দ্বাদশ স্তরে কাউন্সিলিংয়ের কাজও অনেকটা এগিয়েছিল। কয়রকজনের প্রক্রিয়া এখনও বাকি থাকলেও আচমকা যাচাই স্থগিত হওয়ায় তাঁরা ফের দুশ্চিন্তায় পড়েছেন।

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের