টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এখনও কোনও খোঁজ নেই। তবে তাঁর কথিত বেআইনি সম্পত্তির হদিস পেতে তদন্ত জোরদার করেছে পুলিশ। শুধু বীরভূম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে টুলুর আত্মীয় ও ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সেই সূত্রেই সোমবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়ার কাঁটাটিকুরি গ্রামে টুলুর মামাশ্বশুর মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার তল্লাশির শেষে গ্রেফতার করা হয় মোজাম্মেলের ছেলে মুর্শিদ কামাল ওরফে রিপন মণ্ডলকে।

পুলিশ সূত্রে খবর, একসময় টুলুর হয়ে কাজ করতেন রিপন। পাথর খাদানে ডিসিআর কাটার কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সেই কাজে কোনও জাল ডিসিআর ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে তল্লাশি। অভিযানে ছিলেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বোলপুরের এসডিপিও, মহম্মদবাজার ও শান্তিনিকেতন থানার আধিকারিকেরা। বাড়ির আলমারি, ট্রাঙ্ক, স্যুটকেস থেকে গোয়ালঘর-সব জায়গায় তল্লাশি চালানো হয়। এমনকি মাটি খুঁড়েও দেখা হয়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। পরে মোজাম্মেলের তুতো ভাই কাজল মণ্ডলের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। গাড়ির চাবি না মেলায় গাড়ির কাচ ভেঙে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

তল্লাশিতে রিপনের কাছ থেকে একটি ডায়েরি, ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, ‘মণ্ডলের ডায়েরি’ নামে পরিচিত খাতায় পাথর খাদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।এর আগে মহম্মদবাজারের ডেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। এরপরই টুলুর সম্পত্তির খোঁজে তদন্ত আরও গতি পায়।

 

আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুন, ঘটনার রাতে ভবনে উপস্থিত সকলকে সিবিআই তলব

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান