বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

Share:

নিজস্ব প্রতিনিধি, তেহট্ট: দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ফ্ল্যাগ বৈঠকেই মিলল সমাধান সূত্র। শূন্যরেখা থেকে আটক বাংলাদেশিকে ছেড়ে দেওয়ার বিনিমিয়ে বাংলাদেশিদের হাতে অপহৃত দুই ভারতীয় চাষিকে ফেরত নিয়ে এল বিএসএফ। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অপহৃত চাষিদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১১ অগস্ট) সকাল আটটা নাগাদ বাংলাদেশের মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় নিজের জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন আব্দুল মান্নান (৬০) নামে এক বাংলাদেশি কৃষক। ঠিক তখনই তাঁকে আটক করে তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটেলিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদারি দল। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসতে থাকেন ইছাখালীর বাসিন্দারা। আব্দুল মান্নানকে ছাড়াতে সীমান্ত লাগোয়া জমিতে চাষ করার সময়ে তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচিন  দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে নরোত্তম বিশ্বাস (৩৫)-কে তুলে নিয়ে যায়। পরে তাদের স্থানীয় ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়।

এর পরেই পতাকা বৈঠকে বসে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা। ওই বৈঠকে আটক বাংলাদেশিকে ছেড়ে দেওয়ার কথা জানান বিএসএফের কোম্পানি কমান্ডার। বিনিময়ে বাংলাদেশিদের হাতে অপহৃত দুই ভারতীয় চাষিকেও ফেরত চান। তাতে রাজি হন বিজিবির কর্তারা। বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটেলিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা দুই ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে।’ শূন্যরেখায় কাজ করার ক্ষেত্রে সীমান্তের বাসিন্দাদের আরও সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল