‘গুলি করে মেরে ফেলা উচিত’ লীনা গঙ্গোপাধ্যায়কে আক্রমণ বিপ্লব চট্টোপাধ্যায়ের,

এমন একজন মহিলা মহিলা কমিশনের চেয়ারম্যান, যে এমন গল্প তুলে ধরছেন যা মহিলাদের অবক্ষয়কে আরও পরিষ্কার করছে। ওই মহিলাকে গুলি করে মেরে দেওয়া উচিত।''  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপ্লব চট্টোপাধ্যায়, যে অভিনেতার কথা উঠলেই যে চরিত্র বা অভিনয়ের কথা মাথায় আসে তা হল তাঁর অভিনীত বিভিন্ন খলনায়কের চরিত্র। কাজ করেছেন সত্যজিৎ রায়ের ছবিতেও। কিন্তু তারপরও তিনি দীর্ঘদিন ধরে পর্দার অন্তরালে। কিন্তু কেন? এই প্রশ্ন তাঁর কাছে এলেই তাঁর একটাই এখন যারা কাজ করছেন তাঁরা হয়তো আমকে উপযুক্ত মনে করেন না। এই উক্তির পাশাপাশি তিনি প্রকাশ করেছেন এমন কিছু মত যা নানা বিতর্ক সৃষ্টি করেছে। আবারও এমনই এক বিতর্কে আবারও জড়ালেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।

এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনে নাম না করেই লীনা গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি। বললেন পর্দায় এমন সামাজিক অবক্ষয়ের ছবি তুলে ধরছেন এমন একজন মহিলা যে  কিনা মহিলা কমিশনের চেয়ারম্যান , সে নিজেই এমন গল্প তুলে ধরছেন যা মহিলাদের অবক্ষয়কে আরও পরিষ্কার করে তুলছে। এমন অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছেন যে এই সিরিয়ালের গল্পে কারও কোনও লাভ হবে না। ওই মহিলাকে গুলি করে মেরে দেওয়া উচিত।” 

বিপ্লব চট্টোপাধ্যায়ের ইন্টারভিউয়ের ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। নিজের টাইমলাইনে সেই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা ভরত কল। সেই ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে ভরত কল লিখেছেন ” আপনার এই মতকে আমি ভীষণভাবে ধিক্কার জানাই। আপনার থেকে লীনা গঙ্গোপাধ্যায় সম্পর্কে এমন উক্তি আশা করিনি। আপনার এই মতামত অত্যন্ত লজ্জাজনক। একজন প্রবীণ অভিনেতা হয়ে আপনার এই মতামত পেশকে আমি একেবারেই সমর্থন করছি না। একজন অভিনেতা হয়ে আপনার হয়ে আমি ক্ষমাপ্রার্থী। এখানেই শেষ নয়, প্রবীণ অভিনেতার এমন মতামতে বেশ ক্ষুব্ধ হয়েছেন নেটনাগরিকেরাও। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩