বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই হাজিরা দিয়েই রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে ওঠেন তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অভিযোগ করেন, গতকাল, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক তাঁকে সার্কিট হাউসের ঘরটি খালি করতে বলেছেন। মহুয়া জানান যে, গতকাল, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সার্কিট হাউসে প্রবেশ করেছিলেন এবং তাঁকে সেই নির্দিষ্ট ঘরটি বরাদ্দ করা হয়েছিল। নিয়মমাফিক তাঁকে ডিনার দেওয়া হয়। কিন্তু রাতে ৯টা ৪৫ মিনিট নাগাদ নদিয়ার অতিরিক্ত জেলাশাসক মহুয়াকে ফোন করে ঘর খালি করতে বলেন। যদিও ঘর খালি করার প্রকৃত কারণ জানানো হয়নি বলে অভিযোগ তৃণমূল সাংসদের।

মহুয়ার অভিযোগ, ঠিক সেই সময়ে সার্কিট হাউসের বাইরে জটলা করতে দেখা যায় একদল দুষ্কৃতীদের। তাঁরা কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এইমত অবস্থায় নিজেকে অসহায় মনে করেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, ‘আমি ২০২৯ সাল পর্যন্ত সাংসদ নির্বাচিত। গতকাল লোকসভার অধিবেশন শেষ হয়েছে এবং আমি কৃষ্ণনগরের সার্কিট হাউসে রাত কাটাচ্ছি, যা সকল সাংসদের জন্য সরকারি আবাসন। একজন নারী সাংসদ হিসেবে নিজের নির্বাচনী এলাকার সার্কিট হাউসে রাত কাটানোর সময় রাত ৯টা ৪৭ মিনিটে অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকে ফোন পেলাম। আমাকে বলা হলো আমাকে ঘরটি ছেড়ে দিতে! ভাবুন একবার, কী ধৃষ্টতা।’ যদিও মহুয়ার অভিযোগের ভিত্তিতে নদিয় জেলা প্রশাসনের তরফে কিছুই জানানো হয়নি।

আরও পডুন: ‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মহুয়াকে থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুুপ্রিম কোর্টে গিয়েও রেহাই পাননি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তদন্তে সহযোগিতা করতে বলা হয় সাংসদকে। সেই মতো গতকাল, শুক্রবার দুপুর ২টো নাগাদ তিনি থানায় পৌঁছে যান বলে খবর। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট ধরে পুলিশি জিজ্ঞাসাবাদ হয়। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। তারপরেই তিনি ওঠেন সার্কিট হাউসে। যেখানে রাতে ঘটে বিপত্তি।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ