‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের এখন একাধিক প্রকারভেদ রয়েছে। ভাল, খারাপ, কালো তৃণমূল, তেমন নামেই ডাকছে আমজনতা। বিজেপির তরফেও একাধিক নাম প্রথমে দেওয়া হয়েছিল তৃণমূলকে। খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন ভাল তৃণমূল। সেই ক্যাটাগরিতে কারা পড়বেন তাও ব্য়াখ্যা করে দিয়েছিলেন তিনি। সেইমতোই উন্নয়নের স্বার্থে ভাল তৃণমূল নেতারা একে একে যোগ দিচ্ছেন বা দিয়েছেন বিজেপিতে। কিছুদিন আগেই জানা গিয়েছিল ভাল তৃণমূলীদের জন্য দরজা হাট করে খুলে দেবে গেরুয়া শিবির। যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। এবার স্বাধীনতা দিবসের দিন ভাল তৃণমূলীদের খারাপ খবর শোনালেন বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য।

আজ, শনিবার মুরলীধর সেন লেনে অবস্থিত দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করে শমীক বলেন, ‘আমার কথা শুনে বলছেন ভাল তৃণমূল। আমি বলেছি ভাল হয়ে বাড়িতে বসে থাকুন। সেই সব ভাল তৃণমূলের কোনও প্রয়োজন নেই। আমাদের মিছিলে আসবেন না। বিজেপিতে আপনাদের প্রয়োজন নেই। আপনাদের ছাড়াই আমরা ক্ষমতায় এসেছি। আপনাদের ছাড়াই আমরা কলকাতা ও হাওড়া পুরসভাও দখল করব। গণতন্ত্রের মধ্যে থেকে আমাদের বিরোধিতা করুন। কিন্তু বিজেপিতে ভাল তৃণমূলেরও কোনও স্থান নেই।’

আরও পডুন: বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেছেন, ‘পুলিশকে বলছি নিশ্চিন্তে থাকুন আপনাদের টেবিলের তলায় যেতে হবে না। ভয় পাবেন না এটা শুভেন্দু অধিকারীর সরকার। এখন তৃণমুল বা বাম সরকার নয়। পশ্চিমবঙ্গ সরকার তাই স্বাধীনভাবে ব্যবস্থা নিন। টেবিলের তলায় লুকোতে হবে না। পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে গেলে বন্দেমাতরমকে গ্রহণ করতে হবে, আত্মস্থ করতে হবে। নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। ভারতের অর্থনীতি স্থির হয়ে আছে নরেন্দ্র মোদির নেতৃত্বেই। ভুলেও কলকাতার রাস্তায় কেউ আজাদি আজাদি স্লোগান দেবেন না। আর যদি কেউ আজাদি স্লোগান দেন তাহলে তারা সুস্থ শরীরে বাড়ি যেতে পারবেন না। হাসপাতাল হয়ে ঘরে ফিরতে হবে। সরকারের বিরোধিতা করুন কিন্তু ভুলেও ওই মৌলবাদীদের পথে হাঁটবেন না। ধর্মতলাটাকে পরিষ্কার করুন। কাউন্সিলররা ব্যবস্থা নিন। এটা দলের নীতি কোনও নির্দেশের অপেক্ষা করবেন না।’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা