মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে মুম্বইয়ের একটি মাঠে অক্ষয় ও টাইগার শ্রফকে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে দেশজুড়ে পালিত হচ্ছে ৮০ তম স্বাধীনতা দিবস। জায়গায় জায়গায় ‘তেরঙ্গা’ উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেছে দেশবাসী। সেলিব্রিটিরাও পিছিয়ে নেই। বলিউড-টলিউড সকল তারকাই স্বাধীনতা দিবস উদযাপন করছেন। তবে সকলের মধ্যে নজর কাড়লেন বলিউডের ‘খিলাড়ি কুমার’ অক্ষয় কুমার। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে মুম্বইয়ের একটি মাঠে অক্ষয় ও টাইগার শ্রফকে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়। ম্যাচের মাঝেই তাঁরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেন।

 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পতাকা উত্তোলনের সময়ে সকলেই ‘জনগণমন’ গাইছিলেন। আর অক্ষয়কে জাতীয় পতাকা উত্তোলনের জন্যে বলা হয়। তখন তিনি জুতো খুলে চেয়ারের উপর উঠে যথেষ্ট সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উড়িয়ে দেন। অক্ষয়ের এই উদ্যোগে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। কারণ ওখানে পতাকা ওড়ানোর জন্য কোনও খুঁটি ছিল না, তাই অক্ষয় কুমার প্রথমে ভারতীয় জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে তাঁর জুতো খোলেন। তারপর হাতে পতাকাটি নিয়ে একটি চেয়ারের উপর দাঁড়িয়ে পড়েন। এরপর তিনি এবং টাইগার শ্রফ-সহ সেখানে উপস্থিত সকলে ভারতের জাতীয় সঙ্গীত গান। ভারতীয় জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেন।

 

এদিন স্বাধীনতা দিবস নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন অক্ষয়। লেখেন, আগামিকালের স্বপ্নের অহংকার এবং স্বপ্নের পতাকা আমাদের প্রতিটি হৃদয়ে রয়ে যাক। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অক্ষয়কে পরবর্তীতে ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে। যা ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। এছাড়াও তাঁকে ‘সমুক’ এবং ‘গোলমাল ৫’-এর মতো ছবিতেও দেখা যাবে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল