১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। এবার স্বাধীনতা দিবসে নজির গড়ল অশোকনগর। জেলার সবথেকে উচ্চতম পতাকা উত্তোলন করা হল এখানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ​দেশজুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। এবার স্বাধীনতা দিবসে নজির গড়ল অশোকনগর। জেলার সবথেকে উচ্চতম পতাকা উত্তোলন করা হল এখানে। জানা গিয়েছে, আজ সকালে অশোকনগরের চৌরঙ্গী মোড় এলাকায় ১০৪ ফুট উচ্চতার এই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আর পতাকা উত্তোলন করলেন বিজেপি বিধায়ক সুময় হীরা। ১০৪ ফুট উঁচু লৌহস্তম্ভের উপরে বিশেষ ইলেকট্রনিক পদ্ধতিতে জাতীয় পতাকাকে উঁচুতে তোলা হয়েছে। এখন থেকে সব সময় উড়বে জাতীয় পতাকাটি।

অশোকনগরের নানা প্রান্ত থেকে দেখা যাবে এই পতাকাটি। পতাকা উত্তোলনের পর এটিকে জেলার সবথেকে বড় জাতীয় পতাকা বলেই জানালেন অশোকনগর কল্যাণগড় পুরসভার বর্তমান দায়িত্বে থাকা পুর-প্রশাসক। এদিন গর্বের পতাকা উত্তোলন করতে দেখেছেন অশোকনগরের অনেকেই। যার ফলে অশোকনগরের ঐতিহ্য আরও বাড়ল। পতাকা উত্তোলনের পর অশোকনগর ট্রাফিক বিভাগের তরফ থেকে সঠিক নিয়ম মেনে হেলমেট পড়ে দু চাকার বাইক চালকদের হাতে দেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

এরপর পথ চলতি যে সকল মানুষজন হেলমেট পড়ে সঠিক নিয়ম মেনে যানবাহন চালিয়েছেন, তাদের দাঁড় করিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। যাতে কিছুটা হলেও যেন অবাক হয়েছিলেন চালকেরা। ট্রাফিকের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। পাশাপাশি জেলার নানা প্রান্তেও এদিন ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় স-সম্মানে। কোথাও ম্যারাথন অনুষ্ঠানের মাধ্যমে, কোথাও জাতীয় পতাকা উত্তোলন করে, কোথাও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমের আবহ তৈরি করা হয়।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল