পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

পরোক্ষভাবে পাণ মশলার বিজ্ঞাপনী প্রচারের জন্যে আবারও সমস্যায় পড়লেন শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোক্ষভাবে পাণ মশলার বিজ্ঞাপনী প্রচারের জন্যে আবারও সমস্যায় পড়লেন শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। বিতর্কিত এবং পরাক্ষভাবে ‘বিমল এলাচ’ বিজ্ঞাপনে অংশ নেওয়ার অভিযোগে তিন অভিনেতাকে আইনি নোটিস পাঠানো হয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA) পক্ষ থেকে। ​এফডিএ-র অভিযোগ, মহারাষ্ট্র জুড়ে নিষিদ্ধ তামাকজাত পাণ মশলা এবং গুটকা। কিন্তু ‘বিমল এলাচ’-এর বিজ্ঞাপনী প্রচারে অংশ নিয়ে পরোক্ষভাবে তিন অভিনেতাই পান মশলা ও গুটকা ব্র্যান্ডের প্রচার চালাচ্ছে। এতে যুব সমাজের ক্ষতি হচ্ছে।

প্রচারের মাধ্যমে পান মশলা ও গুটকার মতো তামাকজাত দ্রব্য খেতে তাঁরা যুব সমাজকে উৎসাহিত করছেন। যেহেতু তাঁরা পাবলিক আইকন। তাই তাঁদের উপর বিশ্বাসযোগ্যতা রয়েছে সমাজের। সেটাই কাজে লাগিয়েছে বিজ্ঞাপণ সংস্থা। গত ১১ অগস্ট জারি করা নোটিশে FDA জানিয়েছে, অভিনেতারা যেন অবিলম্বে এই পাণ মশলার প্রচার বন্ধ করেন। এছাড়া তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকেও বিজ্ঞাপনী প্রচার সামগ্রীগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে, কেন তাঁরা বিজ্ঞাপনে অংশ নিয়েছেন?

আসলে ২০১২ সাল থেকে মহারাষ্ট্রে তামাকজাতীয় পান মশলা ও গুটকার উৎপাদন, সঞ্চয় ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু ‘বিমল এলাচ’-এর মাধ্যমে পরোক্ষভাবে পাণ মশলার বিজ্ঞাপন চালানো হচ্ছে। ওই বিজ্ঞাপনে ব্যবহৃত লোগো, ডায়ালগ (“বলো জুবান কেসরি”) এবং কৌশলগত উপস্থাপনা স্পষ্টতই সাধারণ মানুষকে নিষিদ্ধ পান মশলার দিকে প্ররোচিত করছে। এলাচের নামে মূলত তামাকজাত পণ্যেরই পরোক্ষ প্রচার চালানো হচ্ছে। তাই এই প্রচার বন্ধ করা হোক। আইএএস কর্মকর্তা তুকারাম মুন্ধের নেতৃত্বাধীন এফডিএ — গুটকা ও অন্যান্য নিষিদ্ধ তামাকজাত পণ্যের উৎপাদন বা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। উল্লিখিত ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী, বিভ্রান্তিকর প্রচারণার জন্য ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তারকাদের। জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাসভবন ‘মন্নত’, জুহুতে অজয় দেবগনের আবাসন এবং টাইগার শ্রফের প্রযোজনা সংস্থার ঠিকানায় এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?