একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার দিনে ধোঁয়া ওঠা খিচুড়ির স্বাদই আলাদা। তবে একঘেয়েমি স্বাদের থেকে একটু অন্যরকম চান? মুগডাল, মটরশুঁটি, আচার এবং নানা মশলার মিশেলে তৈরি এই খিচুড়ি একদিকে যেমন সুগন্ধে মন ভরাবে, তেমনই গরম গরম পরিবেশন করলে জমে যাবে দুপুরের খাবার। সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই মজাদার আচারি ভুনা খিচুড়ি।   

উপকরণ

গোবিন্দভোগ চাল- ১.৫ কেজি

মুগডাল — ৫০০ গ্রাম

মটরশুঁটি

আচার

গরম জল

রসুন কুচি — ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি — ১ কাপ

গোটা জিরে — ১ টেবিল চামচ

কাঁচালঙ্কা

এলাচ

দারচিনি

তেজপাতা

আদাবাটা — ২ টেবিল চামচ

রসুনবাটা — ১ টেবিল চামচ

হলুদগুঁড়ো — ২ টেবিল চামচ

লঙ্কাগুঁড়ো — ১ টেবিল চামচ

ধনেগুঁড়ো — ১ টেবিল চামচ

মেথিগুঁড়ো — ১ চা চামচ

সর্ষের তেল

ঘি

জায়ফল-জয়ত্রী গুঁড়ো

নুন — স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মুগডাল শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিন। এরপর চাল ও ডাল ভাল করে ধুয়ে ১০ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন। এবার একটি বড় পাত্রে সর্ষের তেল গরম করে এলাচ, দারচিনি ও তেজপাতা দিন। তারপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো এবং জায়ফল-জয়ত্রী গুঁড়ো দিয়ে দিন। এক কাপ জল দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে চাল ও ডালের প্রায় দেড় গুণ গরম জল দিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে ভেজানো চাল-ডাল ও মটরশুঁটি দিয়ে ভাল করে নাড়ুন। এবার স্বাদমতো নুন দিন। ফুটে উঠলে মাঝারি আঁচে গোটা জিরে, আচার ও মেথিগুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে ঢেকে দিন। চাল ও জল যখন প্রায় সমান হয়ে আসবে, তখন খিচুড়ি একবার নেড়ে মাঝখানে একটু উঁচু করে দিন। উপর থেকে ঘি ছড়িয়ে দিন। এরপর কম আঁচে ২০ মিনিট রাখুন।

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা