আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্যা পরিস্থিতি মোকাবিলা, রাস্তাঘাটের উন্নয়ন, প্রস্তাবিত আরামবাগ জেলা এবং রামকৃষ্ণ সেতুর নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আরামবাগে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার (২০ অগস্ট) সবংয়ে প্রশাসনিক বৈঠক সেরে কপ্টারে করে আরামবাগে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর সরাসরি আরামবাগ মহকুমা শাসকের দফতরে গিয়ে প্রশাসনিক আধিকারিক ও মহকুমার চার বিধায়কের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকের শুরু থেকেই এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বিশেষ গুরুত্ব পায় বর্ষায় বন্যা মোকাবিলার প্রস্তুতি। দ্বারকেশ্বর-সহ বিভিন্ন নদ-নদীর জলস্তর বৃদ্ধি এবং বাঁধের পরিস্থিতি নিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়। সূত্রের খবর, বাঁধের দুর্বল অংশ চিহ্নিত করে দ্রুত মেরামতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোনও রকম  দেরি বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সেচ দফতরের আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করেন তিনি। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর নয়, আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার উপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন: মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

পাশাপাশি আরামবাগের রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো, রামকৃষ্ণ সেতুর নির্মাণকাজ এবং আরামবাগকে জেলা করার পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রশাসনিক স্তরে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং দ্রুত কীভাবে কাজ এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আধিকারিকদের কাছে রিপোর্ট চান মুখ্যমন্ত্রী।

 

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের