হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের জেলে ফিরিয়ে আনা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার গভীর রাতে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৭৩ বছরের ইমরানকে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে জেলে রাখার ক্ষেত্রে আপত্তি জানাননি। এর পরেই ফের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয় তাকে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক মুখপাত্র জানিয়েছেন, শিফা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, হাসপাতাল থেকে জেলে ফেরানোর সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে নিজের সেলেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৩ সালের অগস্ট থেকে কারাবন্দি ইমরান। জেলে থাকার সময় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। তাদের অভিযোগ, ডান চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে ইমরানের। যদিও পাকিস্তান সরকার জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে এমন কোনও গুরুতর সমস্যা ধরা পড়েনি, যার জন্য অবিলম্বে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার ইমরানের চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

৪৮ ঘণ্টার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক-সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের মাধ্যমে তাঁর চিকিৎসার নির্দেশ দেওয়া হয়। প্রথমে সেই নির্দেশ কার্যকর করার কথা জানালেও পরে তা পুনর্বিবেচনার আবেদন জানায় শাহবাজ শরিফের সরকার। এর মধ্যেই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই ফের ইমরানকে আদিয়ালা জেলে পাঠানো হল।

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

একজন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে চলছে বেহালার সরকারি প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন স্থানীয়রা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পলাতক অভিযুক্ত

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭