আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুতো রাখার স্ট্যান্ডে হাজির ১৩ ফুটের কিং কোবরা

নিজস্ব প্রতিনিধি: জুতো রাখার স্ট্যান্ডে লুকিয়ে ছিল কিং কোবরা। সামনা সামনি হতেই হুলুস্থুল কাণ্ড। সোমবার দুপুরে নাগরাকাটার খাসবস্তির একটি বাড়ির ভিতর থেকে ১৩ ফুটের একটি কিং-কোবরা সাপ উদ্ধার করল সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন। বাবুন বাবু অবশ্য এদিন দুপুরেই সাপটিকে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দিয়েছেন।

জানা গিয়েছে এদিন দুপুর বেলায় কিংকোবরা সাপটি উঠন পেরিয়ে সোজা ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর সেটি আশ্রয় নেয় জুতো রাখার স্ট্যান্ডে। এরপর বাড়ির এক সদস্য জুতো পড়তে গিয়ে সাক্ষাৎ যমদূতের মুখোমুখি হন। এরপর তিনি চিৎকার করতে করতে ছুটে আসেন বাড়ির উঠোনে।

উঠোনে তখন খেলছিলো বাড়ির ছেলে মেয়েরা। তারাও চিৎকার জুড়ে দিলে বাড়ি সকলেই ভিতর থেকে বের হয়ে যায়। এরপর খবর দেওয়া হয় বাবুকে। বাবুন বাবু এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, ‘এটি একটি কিং কোবরা সাপ ছিল। লম্বায় প্রায় ১৩ ফুট হবে। উদ্ধার হওয়া কিং-কোবরা সাপটিকে আমরা দুপুরেই গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ