বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য আর তার জেরে চরম অস্বস্তি। আজ শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবিটা অনেকটা এমনই থাকতে পারে। মাঝে মাঝে বৃষ্টি নামলেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপ। তবে মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি নামতে পারে শহরের বিভিন্ন প্রান্তে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর-সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। একটানা বৃষ্টির বদলে বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

বৃষ্টিতে কিছু সময়ের জন্য অস্বস্তি কমতে পারে। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলেই ফের ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এখনই আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার