দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডারউইন টেস্টে হারের মধুর বদলা নিল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে ঘরের মাঠে একটি ইনিংস ও ৫১ রানে হারালেন প্য়াট কামিন্সরা। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ের জেরে মুখ থুবড়ে পড়ল বাংলার টাইগাররা। ম্যাকাই টেস্টে দু-দিনেই এক ইনিংস ও ৫১ রানে হার দেখতে হল বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তারা অলআউট হয়েছে ৯৫ রানে। এই প্রথম টেস্টে দুই ইনিংসেই একশ রান করতে পারেনি বাংলাদেশ।

ম্যাকাই টেস্টে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন যেন ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন ছিল। একদিনেই পড়েছিল মোট ১৮টি উইকেট। পেস বোলিংয়ের ভয়ঙ্কর দাপট দেখা গিয়েছিল ম্যাকাই টেস্টে।  শুরুতেই মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের চিত্র বদলে যেতে বেশি সময় লাগেনি। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়ে পাল্টা জবাব দিয়েছিল বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

আরও পডুন: হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

শরিফুলের আঘাতে অস্ট্রেলিয়াও বড়সড় ধাক্কা খেয়েছিল প্রথম দিনে। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৬৫ রান। অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসের ৬৪ রানের জবাবে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছিল ১০১ রানের। দ্বিতীয় দিনের শুরুটা ভাল করেছিল অজিরা। ৮ উইকেটে ১৬৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামায় বাংলাদেশ। জয়ের জন্য ব্যাট করতে নামলেও ফের অজিদের বোলিং-য়ে কুপোকাত হয়ে যায় বাংলার টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে প্রথম ২ ওভারে ৫ রান তুলেছিল। তৃতীয় ওভারে স্টার্ক সাদমান ইসলামকে পয়েন্টে মার্নাস লাবুশেনের হাতের শিকার বানান। পরের বলে মুমিনুল হকের অফস্টাম্প ভেঙে দেন স্টার্ক। ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। পরে সাবধানে খেলছিলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু অষ্টম ওভারের শেষ বলে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত স্পেলে আউট হন ওপেনার তানজিদ হাসান। এরপর একে একে লিটন ও মিরাজ আউট হলে ইনিংস ব্যাবধানে হারা যেন আরও অবধারিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর হাসান ও তাইজুলের বোল্ড আউটের পর তাসকিনকে সঙ্গে নিয়ে ইনিংসকে বড় করার চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম।

ইনিংস হারের শঙ্কা নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। হাতে ছিল ২ উইকেট, ইনিংস হার এড়াতে দরকার ছিল ৫১ রান। বাংলাদেশের হয়ে একাই লড়ছিলেন মুশফিক। তবে সঙ্গী তাসকিন চা বিরতি থেকে ফিরে প্রথম বলেই আউট হয়ে যান। স্লিপে ক্যাচ দেন তিনি। এরপর শরীফুল ইসলাম ব্যাটে নেমে দ্বিতীয় বলেই নাথান লায়নের বলে আউট হলে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। যদিও ডারউইন টেস্টে বাংলাদেশ জিতে যাওয়ায় সিরিজ ১-১ ড্র হয়েছে।

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

হাঢ়িম ঘটনা ধূপগুড়িতে! স্ত্রী-মাকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি