মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষ্ণনগর জেলা আদালতের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। যার ফলে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আজ, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন, আগামী ৩১ অগাস্ট বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ২৭ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

তুলসি মালা ও বোরখা মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেন নদিয়ার ঘূর্ণি এলাকার ছয় মহিলা বাসিন্দা। মামলাকারীদের দাবি, মহুয়ার মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এছাড়াও বহু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঘূর্ণির ওই ছয় মহিলা বাসিন্দা। তাঁদের আর্জির ভিত্তিতে সেই মামলায় মহুয়া মৈত্রকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কৃষ্ণনগরের তৃতীয় বিচারক ম্যাজিস্ট্রেটের আদালত। অভিযোগ, আদালতের নির্দেশের পরেও হাজিরা দেননি কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ। তারপরেই মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কৃষ্ণনগর জেলা আদালত। সেই নির্দেশের বিরুদ্ধেই আজ, সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ।

আরও পডুন: ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক মহুয়া মৈত্রের আইনজীবীর কাছে জানতে চান, ‘আদালতের ধর্তব্যযোগ্য অপরাধ বিবেচিত হওয়ার আগেই কেন যাননি?’ তার উত্তরে মহুয়ার আইনজীবী, দেবাশিস রায় বলেন, ‘ওই আদালতের সেই এক্তিয়ার নেই। এমপি-এমএলএ আদালত করতে পারে এটা৷’ বিচারপতি জানান, ‘এটা জামিনযোগ্য অপরাধ। আপনার যাওয়া দরকার ছিল৷’ তখন মহুয়া মৈত্রের আইনজীবী বলেন, ‘আমার মক্কেল গিয়েছিল। কোনও এফআইআর, পুলিশ কেস হয়নি। আমি লিগ্যাল স্টেপ নেওয়ার পর এফআইআর করেছে। আমি এই বিষয়টি নিয়েই চ্যালেঞ্জ করছি। ১৬ জুন অপরপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।’

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের