মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার মেট্রো সম্প্রসারণ প্রকল্পে  বড়  অগ্রগতি। জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে ধর্মতলার বিধান মার্কেট এলাকা খালি করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেছে আদালত। । সোমবার হাই কোর্ট  জানিয়েছে, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য বিধান মার্কেটে এলাকায় কাজ শুরু করা যাবে।

সোমবার (২৪ অগস্ট) বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানায়, আপাতত মেট্রো প্রকল্পের কাজের জন্য বিধান মার্কেটের দোকানদারদের অন্যত্র সরানো যেতে পারে। তবে কাজ শেষ হওয়ার পর তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে, এই মর্মে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। আদালতের আরও নির্দেশ, বিকল্প জায়গায় দোকানদারদের সরানোর আগে সেখানে প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জল, বিদ্যুৎ-সহ ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করার পরেই স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা যাবে। পাশাপাশি সাত দিনের মধ্যে মেট্রো প্রকল্পের কাজ শুরু করার নির্দেশও দিয়েছে আদালত।

আরও পড়ুন: চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

উল্লেখ্য, বিধান মার্কেটের ব্যবসায়ীরা আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘদিনের ব্যবসা ছেড়ে অন্যত্র যেতে বলা হলেও তাঁদের পুরনো জায়গায় ফেরানোর বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়া হয়নি। এই বাজারটি দীর্ঘদিন ধরে ধর্মতলার গুরুত্বপূর্ণ পাইকারি বাজার হিসেবে পরিচিত।  এ বার আদালতের শর্তসাপেক্ষ অনুমতিতে একদিকে যেমন মেট্রো প্রকল্পের কাজ এগোনোর পথ খুলল, তেমনই ব্যবসায়ীদের পুনর্বাসন ও ভবিষ্যতে পুরনো জায়গায় ফেরানোর বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হল।

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধর্ম আলাদা! একই দড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুই বন্ধুর দেহ, কোথায় ঘটল?

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের