‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি, তোলাবাজি করার জায়গা নেই বিজেপিতে। রোজগারের জন্য গেরুয়া শিবিরে কেউ যেন যোগ না দেয়, স্পষ্ট করে আজ, মঙ্গলবার ফের জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এদিন সল্টলেকে বিজেপির সদর দফতরে পুরসভা ভোট প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে হাজির ছিলেন সুকান্ত মজুমদার। সেই বৈঠক শেষেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে বিজেপিতে কেউ ঢুকছে এমন কোনও খবর আমি পাইনি। কোনও অভিযোগও নেই। আর দল এখন বহরে বাড়ছে। রাজ্যে ক্ষমতাতে আছি। নতুন লোক ঢুকতেই পাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন লোক ঢুকবে দলে। তার মানে এই নয় যাঁরা ছিল তাঁদের গুরুত্ব কমে যাবে। আমাদের দলের রাজ্য সভাপতিও বলেছেন অন্যান্য নেতৃত্বও বারবার বলছে, বিজেপিতে রোজগারের কোনও জায়গা নেই। বিজেপির সংস্কৃতি আলাদা। যাঁরা বিজেপির নীতির বিরুদ্ধে গিয়ে কাজ করবে তাঁদের সাবধান করছি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পডুন: পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

তবে শুধুই সুকান্ত নন। বিজেপিতে থাকা অবস্থায় বা অন্য দল থেকে এলে তোলাবাজি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দেওয়া বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গেরুয়া শিবিরের বিভিন্ন গ্রুপে। এবার সেই একই কথা বললেন সুকান্তও। এদিন কলকাতা পুরসভার ভোট নিয়ে প্রস্তুতি বৈঠকে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। যদিও সেই বৈঠকের বিষয়ে কিছুই বলতে চাননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘পুরসভার ভোট নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। প্রস্তুতি শুরু হচ্ছে। কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। কোনও নির্বাচন করতে গেলে কমিটি গঠন আবশ্যক।’

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব