রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড রাশিয়ায়। সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের একটি গ্যাস ও রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। নিহতদের মধ্যে ৬ জন চিনা নাগরিক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আরও ৯ জনের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বহু মানুষ। কারখানা কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ঘটনায় মোট ১৫২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রাশিয়ার অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করা হয়েছে। এজন্য ঘটনাস্থলে একটি জরুরি পরিষেবা বিমান পৌঁছেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার (২৫ অগস্ট) কারখানার ওই কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। বেশ কিছু সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা। পরে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার আগেই ঘটে যায় বড়সড় প্রাণহানি। আমুর অঞ্চলের এই গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার সংস্থা সিবুর এবং চিনের তেল ও গ্যাস সংস্থা সিনোপেকের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। সংস্থার দাবি, ভবিষ্যতে এটি বিশ্বের অন্যতম বড় পলিইথিলিন ও পলিপ্রোপিলিন উৎপাদন কেন্দ্র হতে চলেছে। তবে এখনও সেখানে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়নি। উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন: ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। নিহত ও আহতদের পরিচয় নিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি। প্রাথমিকভাবে শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হল, সেখানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং দুর্ঘটনার জন্য কারও গাফিলতি দায়ী কি না, সব দিকই তদন্তের আওতায় রয়েছে। রাশিয়ার বড় শিল্প ও পরিকাঠামো প্রকল্পগুলিতে বিদেশি শ্রমিকদের কাজ করার ঘটনা নতুন নয়। বিশেষ করে চিনা শ্রমিকরাও এ ধরনের প্রকল্পে যুক্ত থাকেন। ফলে এই দুর্ঘটনায় একসঙ্গে ছয় চিনা নাগরিকের মৃত্যু ঘিরে চিন্তিত তাঁদের পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের