মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাওয়া মহিলাদের টার্গেট। সুযোগ পেলেই  মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দত্তপুকুর থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল । তদন্তে নেমে এবার তিন অভিযুক্তকে  গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ দাস ও অর্ঘজিৎ গোমেজ নামে দুই অভিযুক্ত মোটরবাইকে করে মহিলাদের পিছন থেকে অনুসরণ করত। এরপর সুযোগ বুঝে তাঁদের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত । দত্তপুকুর থানার এলাকায় একাধিক মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ছিনতাই হওয়া মোবাইল নিজের কাছে রাখার অভিযোগে ইরাফ তারফদার নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ অগস্ট) তিন অভিযুক্ত রাজ দাস (১৮), অর্ঘজিৎ গোমেজ (১৭) এবং ইরাফ তরফদার (২১)-কে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ।

আরও পড়ুন: ‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

জানা গিয়েছে, প্রত্যেকেরই বাড়ি বনগাঁ থানায় এলাকায়। ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছে কি না এবং ছিনতাই হওয়া মোবাইলগুলি কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে দত্তপুকুর-সহ আশপাশের এলাকায় ঘটে যাওয়া আরও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে কি না, সেটিও জানার চেষ্টা করছে পুলিশ।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার