নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ভয়াবহ বন্যার জেরে একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় কার্যত বিপর্যস্ত পরিস্থিতি। নদীর স্রোতে ভেসে আসা দেহের সংখ্যা এতটাই বাড়ছে যে হাসপাতাল ও মর্গগুলিতে আর জায়গা থাকছে না। সংবাদমাধ্যম সূত্রে খবর, দেহ সংরক্ষণে এখন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, শুকনো বরফের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে বৈদ্যুতিক শ্মশান ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে।

ভোটেকোশী নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া দেহ শুধু রসুয়া ও নুয়াকোটেই আটকে নেই। সেগুলি উদ্ধার হচ্ছে চিতওয়ান, তানাহুন এবং নওয়ালপরাসি এলাকার নদীতেও। চিতওয়ানের ত্রিশূলী ও নারায়ণী নদী থেকে ইতিমধ্যেই ১৩৭টি দেহ উদ্ধার হয়েছে। ফলে ভরতপুরে ২৫০টি দেহ রাখার মতো অস্থায়ী সংরক্ষণ কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। পোখরার ছবিও উদ্বেগ বাড়াচ্ছে। কাস্কি জেলার হাসপাতালগুলিতে ৮৮টি দেহ রাখার ব্যবস্থা থাকলেও ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে ৯৩টি দেহ। তানাহুন, গোর্খা, নওয়ালপরাসি পূর্ব এবং ধাদিং থেকেও দেহ নিয়ে আসা হচ্ছে। জায়গা না থাকলে সেগুলি পার্শ্ববর্তী জেলায় পাঠানোর কথা ভাবছে প্রশাসন।

আরও পড়ুনঃ ‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

পচন রুখতে পোখরা একাডেমি অব হেলথ সায়েন্সে দেহগুলি ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি সংরক্ষণের মতো হিমঘর নেই। তাই প্রয়োজন হলে দেবঘাটের বৈদ্যুতিক শ্মশান ব্যবহারের পরিকল্পনাও করা হয়েছে। এর মধ্যেই নিখোঁজ স্বজনের খোঁজে হাসপাতালগুলিতে ভিড় করছেন বহু পরিবার। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ছবি, আঙুলের ছাপ ও ডিএনএ নমুনা সংগ্রহ করছে। শনাক্ত করা সম্ভব না হলে নম্বর ও নথি রেখে দেহ সমাহিত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য