হকের টাকা চাইতে গিয়ে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, অভিভাবককে মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন মগের মুলুক। হকের টাকা চাইতে গিয়ে আক্রান্ত ছাত্রী ও তাঁর মা। কাঠগড়ায় কলেজ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার খেদাপাড়াতে। সূত্রের খবর, খেদাপাড়াতে বিভূতিভূষণ বিএড কলেজে ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল ওই ছাত্রী। কিন্তু সে পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে ওই কোর্স পড়বে না। কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে সে কথা জানিয়েছিল। ছাত্রীর চিঠির উত্তরে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল তাঁর টাকা রিফান্ডের ব্যবস্থা করবে। অভিযোগ এরপর কয়েক মাস ধরে কলেজে টাকা চাইতে গেলে তাঁকে ঘোরানো হয়। গতকাল, শুক্রবার দুপুর দেড়টায় ওই ছাত্রীকে কলেজের তরফ থেকে যেতে বলা হয়। সেই মতো বনগাঁ থানার খয়রাবাড়ির বাসিন্দা ওই ছাত্রী ও তাঁর মা কলেজে সময়মতো পৌঁছয়। অভিযোগ তাঁদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়। এরপর তাঁদেরকে ডেকে জানানো হয় কলেজ থেকে কোনও টাকা রিফান্ড করা হবে না।

আরও পডুন: ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

ওই ছাত্রী কলেজকে যে আবেদন পত্রটি লিখেছিলেন তাঁর একটি রিসিভ কপি চায়। অভিযোগ সেই রিসিভ কপি চাওয়ার পরেই কলেজের দুই কর্তৃপক্ষ ওই ছাত্রীকে টেনে হিঁচড়ে ধাক্কা মেরে কলেজ থেকে বের করে দেয়। প্রতিবাদ করতে গেলে তাঁর মাকেও ধাক্কা মারা হয় বলে অভিযোগ। শ্লীলতাহানির অভিযোগও উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরপরেই ওই ছাত্রী ও তাঁর মা প্রাথমিক চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে যায়। এরপর গতকাল, শুক্রবার রাতেই তাঁরা পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ জানায় কলেজের দুই কর্তৃপক্ষ প্রদীপ দে ও মিজানুর মণ্ডলের বিরুদ্ধে। ওই ছাত্রী, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ কিছুই জানায়নি। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোন উত্তর পাওয়া যায়নি।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ