Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ধাক্কা খেল মশলা জগতের নির্ভরযোগ্য ব্র্যান্ড Everest। তাঁদের ব্র্যান্ডের হিং-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI ওরফে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা। FSSAI-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে খোলা বাজারে আর বিক্রি করা যাবে না Everest-এর হিং। তবে শুধুই Everest নয়, Laljee Godho ব্র্যান্ডের হিং-ও বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। FSSAI-এর তরফে জানানো হয়েছে, নিম্নমানের প্রোডাক্ট দিয়ে দুই কোম্পানি হিং বানাচ্ছে। সেটা সরকারি ল্যাবরেটরিতে টেস্টে প্রমাণিত। তাই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে।

মশলা প্রস্তুতকারী কোম্পানিগুলিকে নিয়ম লঙ্ঘনের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সঙ্গে নির্ধারিত মানদণ্ড কীভাবে মেনে চলা হবে, তার বিস্তারিত পরিকল্পনা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে FSSAI-এর তরফে। এছাড়া, বাজারে থাকা নিম্নমানের হিং-এর প্রোডাক্টগুলি স্বেচ্ছায় তুলে নেওয়ার জন্যও তাদের পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে না চলা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে। তবে শুধুই হিং নয়, Everest-এর ডিমকারি মশলা, চিকেন কারি মশলা ও গরম মশলা-তেও নিম্নমানের উপাদান পাওয়া গিয়েছে। এমনটাই আজ, শনিবার জানিয়েছে FSSAI। তবে সেই প্রোডাক্টগুলি বিক্রির উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়নি। Everest কোম্পানিকে ওই মশলাগুলির মান খতিয়ে দেখে বাজারে ছাড়তে নির্দেশ দিয়েছে FSSAI।

আরও পডুন: ৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

উপভোক্তাদের কাছ থেকে পাওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে FSSAI হিং-এর প্রধান ব্র্যান্ডগুলির উপর নজরদারি শুরু করেছিল। মুম্বইতে অবস্থিত কোম্পানিগুলির উৎপাদন কেন্দ্র এবং গুজরাতের উম্বারগাঁওয়ে অবস্থিত Everest-এর কারখানা থেকে সংগ্রহ করা নমুনাগুলি নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। মিশ্রিত হিং-এ অবশ্যই কমপক্ষে ৫ শতাংশ অ্যালকোহলে দ্রবণীয় নির্যাস থাকতে হবে। পরীক্ষায় দেখা গিয়েছে যে নমুনাগুলিতে মাত্র ০ থেকে ৩ শতাংশ ছিল অ্যালকোহলে দ্রবণীয় নির্যাস। যা শরীরের পক্ষে ক্ষতিকর বলে পদক্ষেপ নিয়েছে FSSAI।

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১