‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন বছরের বেশি সময় ধরে জেলে বন্দি প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। প্রতিদিনই শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর। এক সময়ে বাইশ গজ কাঁপানো ক্রিকেটারকে মুক্তির দাবিতে সরব হয়েছেন কপিল দেব-সুনীল গাভাসকর সহ বিশ্বের ২১ প্রাক্তন অধিনায়ক। এবার সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। প্রাক্তন সতীর্থের মুক্তির দাবি করতে অঝোরে কাঁদলেন প্রাক্তন পাক অধিনায়ক।

পাকিস্তানি সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া সাক্ষাৎকার দিতে গিয়ে জেলবন্দি ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে মিয়াঁদাদ বলেন, ‘কেউ আমাকে এটা বুঝিয়ে বলুন, ইমরান খান কি পাকিস্তানকে খেয়ে ফেলবেন? আমরা সবাই পাকিস্তানি। একসঙ্গে বসে বিষয়টি সমাধান করা উচিত। সমস্যা যা-ই হোক, পাকিস্তানের এখন সেটিই প্রয়োজন। পরিস্থিতিকে অযথা দীর্ঘায়িত করা হচ্ছে, এটা ঠিক নয়। তিনিও কারও সন্তান। প্রায়শই আমার মনে হয়, বেচারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলেছি, সময় কাটিয়েছি এবং একে অপরকে খুব ভালভাবে বুঝতাম। একসঙ্গে আমরা পাকিস্তানকে অনেক দূর এগিয়ে নিয়েছিলাম।’

জনশ্রুতি রয়েছে, পাকিস্তান দলে এক সঙ্গে খেলার সময়ে ইমরানের সঙ্গে জাভেদ মিয়াঁদাদের সম্পর্ক মধূর ছিল না। বরং দলে দুই শিবিরের নেতৃত্বে ছিলেন দুই পোড়খাওযা খেলোয়াড়। যদিও ইমরানের সঙ্গে ঝগড়া বা বিবাদের প্রসঙ্গ রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মিয়াঁদাদ। ৬৯ বছর বয়সী কিংবদন্তি পাক ক্রিকেটার বলেন, ‘ইমরান খানের সঙ্গে আমার কোনও শত্রুতা ছিল না। আমাদের মধ্যে কখনও ঝগড়াও হয়নি।’ ইমরানের সঙ্গে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার স্মৃতিচারণা করে জাভেদ বলেন, ‘আমরা একসঙ্গে কাউন্টি ক্রিকেটও খেলেছি। ইংল্যান্ডে ছয় মাস একসঙ্গে ছিলাম। পরে পাকিস্তান দলে আমি তাকে অধিনায়কত্বও দিয়েছিলাম। আমাদের সম্পর্ক খুব ভাল ছিল এবং আমরা একসঙ্গে ক্রিকেটের একটি দারুণ সময় কাটিয়েছি।’

প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান যেভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিচালনা করেছিলেন তার কট্টর সমালোচক ছিলে্বন মিয়াঁদাদ। ওই প্রসঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘যা ভুল, তা ভুলই। অবশ্যই তিনি (ইমরান খান) একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক। আমি পাকিস্তান সরকারের কাছেও আবেদন জানাচ্ছি। হয়তো অনেক কিছু বলার অবস্থানে আমি নেই, তবে এটুকু বলতে পারি—সে আমার সহকর্মী। আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি এবং একসঙ্গে খেলেছি। আমি ইমরানকে খুব ভালভাবে চিনি। তিনি একজন সৎ মানুষ।’ অশ্রুসিক্ত চোখে মিয়াঁদাদ বলেন, ‘আমার প্রার্থনা হল, যা সঠিক, তা যেন প্রতিষ্ঠিত হয়। আমি যদি কিছু করতে পারি, অবশ্যই করব। আমরা সবাই পাকিস্তানি। আমরা সবাই পাকিস্তানের পতাকা বহন করেছি। অন্য সব মতপার্থক্যের অবসান হওয়া উচিত। দেশপ্রেমের দিক থেকে তিনি কারও চেয়ে কম নয়। আমরা ক্রিকেট মাঠে লড়েছি। কার জন্য লড়েছি? পাকিস্তানের জন্য, যা হওয়ার হয়েছে। মানুষ মাত্রই ভুল করে। এখন এটাকে শেষ করুন।’

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?