দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যরাতে বাড়িতে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে গেলেন পরিবারের ৫ সদস্য

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যরাতে হঠাৎই বাড়িতে বিধ্বংসী আগুন। আর সেই আগুনে ঘুমের মধ্যেই ঝলসে গিয়ে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাত প্রায় ১:৪৫ নাগাদ কেরলের দালাভাপুরমে। মৃতদের মধ্যে একটি আট মাসের শিশুও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনায় গুরুতর চোট পেয়েছেন একজন। তবে তাঁর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

জানা যাচ্ছে কেরলের দালাভাপুরমের ওই বাড়িটি পার্থপান নামের এক ব্যক্তির। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। এই দুর্ঘটনায় ৬২ বছর বয়সী পার্থপানেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তাঁর স্ত্রী সেরলি (৫৩), ছেলে অখিল(২৯), পুত্রবধূ অভিরামি(২৫) এবং আট মাসের নাতি রিয়ানও এই দুর্ঘটনায় মারা গিয়েছে বলে খবর। অন্যদিকে পার্থপানের বড় ছেলে নিকুল এই ঘটনায় গুরুতর চোট পেয়ে এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত প্রায় দেড়টার সময় হঠাৎ তাঁরা দেখতে পান যে পার্থপানের গোটা বাড়িটি দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে তাঁরা দমকল বাহিনীকে খবর দেন। দমকলের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনেন। বাড়ির মধ্যে থেকে জীবিত অবস্থায় শুধু পার্থপানের বড় ছেলে নিকুলকে উদ্ধার করা সম্ভব হয়। বাকিরা সকলেই ওই আগুনে ঝলসে যান বলে জানা গিয়েছে। সেই সঙ্গে জানা যাচ্ছে, এই অগ্নিকাণ্ডের জেরে দুটি মটর বাইক, দুটি এয়ার কন্ডিসানার পুরোপুরি পুড়ে গিয়েছে। তবে ঠিক কি কারণে ওই বাড়িতে এমন বিধ্বংসী আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশের ফরেনসিক দল।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ