চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার চাপড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কর্মী সন্মেলন শেষে বেরোনোর সময় তাঁর গাড়ি ঘিরে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে যোগ দিতে এদিন এলাকায় পৌঁছেছিলেন মহুয়া মৈত্র। বৈঠক শেষে তিনি বাইরে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকেরা কালো পতাকা হাতে প্রতিবাদ জানান এবং সাংসদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল।

বিক্ষোভের পর মহুয়া মৈত্র দাবি করেন, চাপড়ায় তৃণমূলের কর্মী বৈঠক অত্যন্ত সফল হয়েছে। পলাশীপাড়া ও জলঙ্গির বিধায়কদের উপস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। অঞ্চলভিত্তিক সংগঠনকে নতুন করে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁকে ঘিরে বিজেপির বিক্ষোভ প্রসঙ্গে সাংসদের অভিযোগ, দলবদলু নেতা এবং বিজেপির মদতেই এলাকায় এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের কড়া আক্রমণ করে তাঁদের ‘বেইমান’ বলেও কটাক্ষ করেন মহুয়া। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি। পাশাপাশি পুলিশ-প্রশাসনের মাধ্যমে তৃণমূল কর্মীদের উপর চাপ তৈরি ও হেনস্থার অভিযোগও তোলেন সাংসদ।

আরও পড়ুন: অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনা হয়েছে। চাপড়া বিজেপি আইটি সেলের ইনচার্জ গোপাল দাসের অভিযোগ, এলাকায় অশান্তি, মাদক কারবার এবং তোলাবাজির রাজনীতির সঙ্গে সাংসদের মদত রয়েছে। একই অভিযোগ তুলে সরব হন স্থানীয় বাসিন্দা অম্বরজিৎ রায়ও। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, হিন্দু দেবদেবীকে অবমাননার মতো বিষয় নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকেই শান্তিপূর্ণভাবে কালো পতাকা প্রদর্শন করা হয়েছে বলে দাবি তাঁদের।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?