টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা বৃষ্টি, পাহাড়ি ধস ও বন্যার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। প্রবল বৃষ্টির পাশাপাশি বিভিন্ন বাঁধ ও ব্যারেজ থেকে জল ছাড়ায় গঙ্গা, যমুনা, মন্দাকিনী, টনস, বেলান, সরযু, ঘাগরা ও শারদা-সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বারাবাঁকি, চিত্রকূট, ইটাওয়া, বান্দা, সীতাপুর ও সম্ভলে।

চিত্রকূট জেলায় মাটির বাড়ি ধসে ৩২ বছরের এক ব্যক্তি এবং তাঁর পাঁচ ও এক বছরের দুই সন্তানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী ও শিশুকন্যা। গঙ্গা, যমুনা, মন্দাকিনী, সরযু ও ঘাগরা-সহ একাধিক নদীর জলস্তর বাড়ছে। চিত্রকূট ও মন্দাকিনী নদীর জল বিপদসীমার প্রায় চার ফুট উপর দিয়ে বইছে। প্লাবিত রামঘাট, নির্মোহী আখড়া-সহ বিস্তীর্ণ এলাকা। জলস্রোতের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে রামঘাট ও নয়াগাঁওয়ের সংযোগকারী সেতুও। নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হচ্ছে। বারাণসীতেও পরিস্থিতি উদ্বেগজনক। শহরের ৮৪টি ঘাট জলের তলায় চলে গিয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। বিহারের একাংশও বন্যাকবলিত। পাটনার গান্ধী ঘাটে গঙ্গার জল বিপদসীমার কাছে পৌঁছেছে। ভোজপুর, পাটনা, সারণ, বৈশালী, নালন্দা, বেগুসরাই, লখীসরাই ও জেহানাবাদের নদী তীরবর্তী এবং নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে, অসমের গুয়াহাটিতে পৃথক দু’টি ভূমিধসে চার জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডে হড়পা বান ও ধসে নতুন করে সাত জন প্রাণ হারিয়েছেন। হিমাচল প্রদেশে গত ৬৪ দিনে ধস ও হড়পা বানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯। ফলে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে দুর্যোগ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট